সম্পত্তির জন্য হানা, দমদমের ফ্ল্যাটে যুবককে ৯ দিন আটকে রেখে নির্যাতন

টানা ৯ দিন ফ্ল্যাটে আটকে রেখে লুঠের অভিযোগ। ঘটনাটি দমদমের অমর পল্লির। অসুস্থ অবস্থায় প্রাক্তন তথ্যপ্রযুক্তি কর্মী অনমিত্র বসুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টানা ৯ দিন ফ্ল্যাটে আটকে রেখে লুঠের অভিযোগ। ঘটনাটি দমদমের অমর পল্লির। অসুস্থ অবস্থায় প্রাক্তন তথ্যপ্রযুক্তি কর্মী অনমিত্র বসুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পত্তির জন্য হানা, দমদমের ফ্ল্যাটে যুবককে ৯ দিন আটকে রেখে নির্যাতন

বাবা-মা মারা গিয়েছিলেন একই বছরে। তারপর থেকেই একা দমদমের অমরপল্লির অনমিত্র বসু। ভদ্র-সভ্য অনমিত্র একাই থাকতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। সেই অনমিত্রকেই নয় দিন ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। সম্পত্তি হাতাতেই পরিচিত কিংবা আত্মীয়দের মধ্যেই কেউ এই কাজের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

দমদমের অমরপল্লির অনমিত্র-র ফ্ল্যাটে ঢুকে দেখা গিয়েছে, ঘর লণ্ডভণ্ড। আলমারিতে থাকা গয়নার বাক্সের হদিশ মেলেনি। তবে দক্ষিণ দমদম পুরসভার অধীনে থাকা ওই ফ্ল্যাটের দলিলটি অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। সেই দলিল হস্তান্তরের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ২৯ অক্টোবর থেকে মুখে তুলো গুজে ব্রাউন টেপ দিয়ে চোখ বেধে রাখা হত বলে অভিযোগ। বাথরুমের সামনে শিকল দিয়ে তাঁকে বেধে রাখা হয়েছিল। প্রতিবেশীরাই বুধবার দরজা ভেঙে ঘরে ঢোকেন। সেই সময় ঘরে কমপক্ষে তিনজন ছিল বলে জানা গিয়েছে। ঘরে থাকা ফ্রিজে খাবারে পরিপূর্ণ ছিল। ঘরে মদের বোতলও পাওয়া গিয়েছে।

দিন কয়েক ধরেই প্রতিবেশীরা লক্ষ্য করছিলেন, ৩ থেকে ৪ জন যুবক রাত সাড়ে নটা নাগাদ ঘরে ঢুকছে। আর রাত সাড়ে বারো থেকে একটার মধ্যে বেরিয়ে যেতেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+