কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ! শহরে উত্তেজনা
কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী যুবক। উত্তেজনা বেহালার সেনহাটিতে। অভিযুক্ত যুবক প্রবীর মিস্ত্রির দোকানে ভাঙচুর স্থানীয়দের। অভিযুক্তের সন্ধানে খোঁজখবর শুরু করেছে বেহালা থানার পুলিশ
কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী যুবক। উত্তেজনা বেহালার সেনহাটিতে। অভিযুক্ত যুবক প্রবীর মিস্ত্রির দোকানে ভাঙচুর স্থানীয়দের। অভিযুক্তের সন্ধানে খোঁজখবর শুরু করেছে বেহালা থানার পুলিশ।

বেহালার সেনহাটি। নয় বছরের কিশোরীকে প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্থানীয় যুবক প্রবীর মিস্ত্রি। দিন কয়েক ধরেই এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু ওই কিশোরীকে মারধর ও অন্য ধরনের ভয় দেখানোয় সে নির্যাতনের কথা বাড়িতে বলতে পারেনি।
কিশোরী মঙ্গলবার বাড়িতে সব কথা বলার পরেই থানায় অভিযোগ দায়ের করে পরিবার। এরপরেই অভিযুক্তের দোকানে ভাঙচুর চালানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের বাড়িতে পুলিশের তল্লাশিতেও কোনও খোঁজ পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications