পরিচয়-প্রস্তাব-ছবি বিকৃতি! অভিযুক্তের যা হাল করলেন যুবতী

বান্ধবীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। যুবতী লেকটাউন এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত যুবক শশীকুমার পান্ডে বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বান্ধবীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। যুবতী লেকটাউন এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত যুবক শশীকুমার পান্ডে বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। বিধানননগর কমিশনারেট সূত্রে খবর, যুবতীর অভিযোগ ওই যুবক তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলে। যুবতী অস্বীকার করায় তার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

পরিচয়-প্রস্তাব-ছবি বিকৃতি! অভিযুক্তের যা হাল করলেন যুবতী

সূত্রের খবর অনুযায়ী, যুবতী বিধানননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় জানিয়েছেন, বেশ কিছুদিন আগে ওই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয় হওয়ার দিন কয়েক পর থেকেই তার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিচ্ছিল ওই যুবক। যুবতী রাজি না হওয়ায় সোশ্যাল মিডিয়া থেকে ছবি ডাউনলোড করে ভুয়ো নামে প্রোফাইল খোলে বলেও অভিযোগ। এরই মধ্যে যুবতী নিজের অ্যাকাউন্ট থেকে ওই যুবককে ব্লক করে দেন এবং থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে খবর, ২০১৭-তে বর্ধমানের বাসিন্দা শশীকুমার পাণ্ডের সঙ্গে আালাপ হয়েছিল লেকটাউনের ওই যুবতীর। ধৃত বর্ধমানের যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+