'সম্পর্ক' ভাঙার জের! তারপর যা অবস্থা হল এই যুবতীর

সম্পর্ক ভাঙায় প্রাক্তন প্রেমিকার ওপর হামলার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায়। থানায় অভিযোগও দায়ের করেছেন ওই যুবতী।

সম্পর্ক ভাঙায় প্রাক্তন প্রেমিকার ওপর হামলার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায়। থানায় অভিযোগও দায়ের করেছেন ওই যুবতী।

সম্পর্ক ভাঙার জের! তারপর যা অবস্থা হল এই যুবতীর

ফেসবুকের মাধ্যমে পর্ণশ্রীর যুবতীর সঙ্গে আলাপ হয়েছিল সৌম্য ভট্টাচার্য নামে যুবকের। যুবতীর বয়ান অনুযাযী, ওই যুবক যেহেতু বিবেকানন্দ মিশনের ছাত্র ছিলেন, সেহেতু, যুবতীর অন্য বন্ধুদের মাধ্যমে প্রথমে যুবতীর সঙ্গে কথা হয় সৌম্য ভট্টাচার্যের। পরে বন্ধু বাড়িতে সরাসরি কথা। দুজনের সম্পর্ক নিয়ে দুই বাড়িতেই বিস্তর কথা হয়। এমন কী দুজনের বিয়ে নিয়েও কথা হয়। কিন্তু এরই মধ্যে সম্পর্ক ভেঙেও যায়। বোঝানোর চেষ্টা করা হলেও, যুবকের বাড়ি থেকেই বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরের থেকেই সৌম্য ভট্টাচার্য নামে ওই যুবক পর্ণশ্রী যুবতীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে ভারতীয় দণ্ডবিধির ৪১৭ নম্বর-সহ একাধিক ধারায় ২৩ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করেছিলেন ওই যুবতী। এরপর পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। যুবতীর বয়ান অনুযায়ী বেশ কয়েকদিন জেলে কাটিয়ে জামিনে ছাড়া পায় সে। অভিযোগ, জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এই যুবক। চলতে থাকে নানান ধরনের হুমকি।

সর্বশেষ ঘটনাটি সোমবার সন্ধের। ছাত্রের বাড়িতে যাওয়ার সময় মোটরবাইকে হেলমেট পরে আসা দুই যুবক তাঁর ওপর হামলা চালায়। বাঁহাতে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়। একই সঙ্গে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। যুবতী মঙ্গলবার বিদ্যাসাগর হাসপাতালে যান মেডিক্যাল পরীক্ষার জন্য। এরপর সেই রিপোর্ট নিয়ে ফের একদফা থানায় অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+