প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বাড়ি ওয়ালার কাঁচির আঘাতে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বাড়ি ওয়ালার কাঁচির আঘাতে প্রাণ গেল যুবকের

ভাড়াটিয়া যুবক বাড়িওয়ালার (land lord) হামলার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। অভিযোগ বাড়িওয়ালা প্রতিবেশীর ওপর হামলা চালান। প্রতিবাদ করায় বাড়িওয়ালার হাতেই ভাড়াটিয়া যুবক খুন (murder)। ঘটনাটি কলকাতার ট্যাংরা এলাকার। এই ঘটনায় পুলিশ (police) ৭ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত অস্ত্র।

ভাড়াটিয়া যুবকের মর্মান্তিক পরিণতি

ভাড়াটিয়া যুবকের মর্মান্তিক পরিণতি

পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ট্যাংরা থানা এলাকার ডিসি দে রোডের। সেখানেই এক বাড়িতে বৃদ্ধ মা-বাবাকে নিয়ে ভাড়া থাকতেন মনোজ রাম। মনোজের মায়ের অভিযোগ বাড়িওয়ালার পরিবারের হাতে খুন হয়েছেন মনোজ। প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, বাড়িওয়ালা, দীর্ঘদিন ধরেই সুনীল দাসকে ঘর ছাড়তে বলেছিল। কিন্তু তা তিনি করেননি। যা নিয়ে শনিবার বচসা শুরু হয়।

 শনিবার রাতে খুন

শনিবার রাতে খুন

শনিবার রাতে মর্মান্তিক খুনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িওয়ালার ছেলে রবি এক ভাড়াটিয়া সুনীল দাসকে ব্যাপক মারধর করেন। তারই প্রতিবাদ করেন মনোজ। হামলার প্রতিবাদ করে সুনীলকে বাঁচানোর চেষ্টা করেন মনোজ। সেই সময় মনোজের ওপরে হামলা করে বাড়িওয়ালার ছেলে রবি।

ইট ও কাঁচি দিয়ে আঘাত

ইট ও কাঁচি দিয়ে আঘাত

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথমে মনোজকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে মনোজের পেটে কাঁচি দিয়ে আঘাত করা হয়। সেই সময় অভিযুক্ত রবি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা

হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা

রক্তাক্ত অবস্থায় মনোজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মনোজকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।

পুলিশের জালে সাত

পুলিশের জালে সাত

রাতেই এলাকায় যায় পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, সুনীল দাস, রবি দাস, অনিল দাস, সঞ্জয় দাস, অশোক দাস, বেবি দাস, বাদামিয়া দাসকে গ্রেফতার করে। এদিন অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। বচসা থেকে খুন, নাকি এর পিছনে আরও অন্য কিছু রয়েছে, তার তদন্ত করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+