ফিরল ঘাতক মাঞ্জা সুতো! ময়দান এলাকায় গলা চিড়ে গেল বাইক আরোহীর

কলকাতার ময়দান এলাকায় ঘুড়ি ওড়ানোয় মাঞ্জা সুতোয় আহত হলেন এক ব্যক্তি।

ফের ঘুড়ি ওড়ানোয় মাঞ্জা সুতোয় আহত হলেন এক ব্যক্তি। শুক্রবার সকালে মইদুল মল্লিক নামে এক ব্যক্তি ময়দান এলাকার দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে এগারোটা নাগাদ ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কেপি রোডের সংযোগস্থলে হঠাত একটি মাঞ্জা দেওয়া সুতো তাঁর গলায় এসে লাগে। তাঁর গলা চিড়ে যায়। ঘটনাস্থলেই তিনি পড়ে যান। তাঁর মাথায় আঘাত লাগে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, গলায় গভীর ক্ষত ছাড়া তাঁর আর কোনও আঘাত নেই।

ফিরল ঘাতক মাঞ্জা সুতো!

তাঁকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা জানান, মইদুলের শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের কোনও ক্ষতি হয়নি। তবে গলার কাটাটি যথেষ্ট গভীর। সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তিনি ফের অসুস্থ বোধ করায় তাঁকে রাতে আরেকটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

স্থানীয় থানায় পুলিশ একটি গাফিলতির অভিযোগ দায়ের করেছে। তবে ওই কোনও ব্যক্তি ঘুড়ি ওড়াচ্ছিলেন, নাকি গাছে আটকে যাওয়া কোনও ঘুড়ির সুতো থেকে আহত হয়েছএন মইদুল সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। লালবাজারের এক আধিকারিক জানিয়েছেন, 'এর আগে এরকম ৩টি ঘটনা ঘটেছে। সবকটিই ঘটেছে মা ফ্লাইওভারে, উঁচু জায়গায়। শুক্রবারের ঘটনায় কিন্তু সুতোটি অনেক নিচুতে জড়িয়ে যায়।'

তবে ময়দান এলাকাতে অনেকেই মাঠ থেকে ঘুড়ি ওড়ান। গত ৫ মাসে মা ফ্লাইওভারে এরকম তিনটি ঘটনা ঘটে। প্রত্যেকটি ক্ষেত্রেই বাইক বা স্কুটার চালক ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় তাঁদের গলায় অ্যালয়ের প্রলেপ দেওয়া সুতো লেগে কেটে গিয়েছিল। তারপরই দক্ষিণ পূর্ব ডিভিশনের পুলিশ এ বিষয়ে সচেতনতা বাড়াতে ওই এলাকায় প্রচার চালায়। শুক্রবারের ঘটনার পর সেই প্রচার ময়দান এলাকাতেও চালানর কথা ভাবছে লালবাজার।

এবিষয়ে অবশ্য সুপ্রীম কোর্টের নির্দেশ রয়েছে। যার বলে ময়দান এলাকায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করতে পারে কলকাতা পুলিশ। কিন্তু নিষেধাজ্ঞা আরোপের বদলে পুলিশ চাইছে এনিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে, যাতে তারা নিজেরাই ঘুড়ি ওড়ানোর সময় সতর্ক হয়। লালবাজারের মতে জোর কাটিয়ে এর সমাধান সম্ভব নয়। কারণ অধিকাংশ ক্ষেত্রে ঘুড়ি ওড়ানোর সঙ্গে শিশুরা জড়িয়ে থাকে। নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের আটকানো সম্ভব নয়। তারা সেই নিয়ম ভাঙার সুযোগ খুঁজবে। পুলিশএর আধিকারিকরা জানাচ্ছেন, 'আমরা চাই এই শিশুদেরই এই ধরণের মাঞ্জা সুতো ব্যবহার বন্ধে স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে। তারাই কিন্তু আমাদের চোখ কান হতে পারে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+