উপকূলে ঘনীভূত নিম্নচাপ! গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হলুদ সতর্কবার্তা
বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখা
পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। একইসঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত। যা দক্ষিণ দিকে কিছুটা হেলে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই পরিস্থিতি আরও স্পষ্ট হবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর, পটনা, পুরুলিয়ার ওপর দিয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর আন্দামান সাগরের উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহ দফতরের পূর্বাভাস
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়।

ভারী বৃষ্টির সতর্কতা
শনি ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে (৭-১১ সেমি) দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের দু-একটি জায়গায়।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা
পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের শনিবার রাতের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। পাশাপাশি রবিবার ও সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications