মিলছেনা জমি, ঝুলে রয়েছে জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজ

জমি-সমস্যায় বিপর্যস্ত কলকাতার একাধিক নির্মীয়মান মেট্রো প্রকল্প। অন্যদিকে, রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল ও জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের প্রথম পর্বের সূচনা করার জন্য কোনোও আশাবাদী নজির তুলে ধরতে পারেনি।সূত্রের খবর, মূলত ডিপো নির্মাণের জন্য পুরো জমি অধিগ্রহণে অক্ষমতার কারনেই ঝুলে রয়েছে জোকা-বিবাদীবাগ মেট্রোপ্রকল্প। যদিও আরভিএনএল তরফে জানানো হয়েছে, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রুটটি প্রথম ধাপের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে, এবং তারা শীঘ্র এই রুটটি শুরু করতে আগ্রহী।

জমি-সমস্যায় বিপর্যস্ত জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজ

এই প্রকল্পের জন্য ৮৫ শতাংশ জমি মিললেও, কাজ আটকে আছে ১৫ শতাংশ জমির জন্যই।আরভিএনএলের এক প্রবীণ কর্মকর্তা জানান,"কয়েক মাসের মধ্যেই আমরা বাকি ১৫ শতাংশ জমি পেলে, আগামী ২ বছরের মধ্যে আমরা জোকা থেকে তারাতলা অবধি মেট্রো পরিষেবা শুরু করতে পারি।"

তিনি আরও জানান, "২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এই ডিপোটির নির্মাণ কার্য শুরু হলেও এখনও পর্যন্ত পুরো জমি না পাওয়ায় জোকা-বিবাদীবাগ মেট্রোপ্রকল্পের কাজ কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছেনা।" আরভিএনএল ইতিমধ্যেই জোকা সহ, ঠাকুরপুকুর, শখেরবাজার,বেহালা,চৌরাস্তা,এবং তারাতলা এই ছয়টি স্টেশন নির্মাণের কাজ শেষ করেছে।পাশাপাশি,৯ কিলোমিটার প্রসারিত ট্র্যাক স্থাপনের কাজ পুরোদমে চলছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+