নারী নির্যাতন নিয়ে 'নীরব' মোদী! আর কী বলল মমতার দল
কাঠুয়া ও উন্নাও কাণ্ডের প্রতিবাদ করে পথে নামল তৃণমূলের মহিলা সেল। শনিবার আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস।
কাঠুয়া ও উন্নাও কাণ্ডের প্রতিবাদ করে পথে নামল তৃণমূলের মহিলা সেল। শনিবার আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। মিছিল থেকে নৃশংস ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করা হয়।

ভারতের বিভিন্ন জায়গায় নির্যাতিতা নারী। কিন্তু প্রধানমন্ত্রী নীরব। এমনই অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। উন্নাও থেকে কাঠুয়া। আর কাঠুয়া থেকে মোদীর রাজ্যে সুরাত। নারী নির্যাতন কিংবা নাবালিকা ধর্ষণ করে হত্যার ঘটনা ক্রমবর্ধমান। মোদী সরকার নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে অভিযোগ করা হয় তৃণমূলের মিছিল থেকে। দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলের মহিলা নেত্রীরা। মিছিলে নানা গান গাওয়া হয়।












Click it and Unblock the Notifications