আরজি কর কাণ্ডে সিজিও কমপ্লেক্সে ফের অভিযান মহিলাদের, দ্রুত বিচারের আর্জি
৮৭ দিন হয়ে গিয়েছে। আরজি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবি চলছে। সেই হিসেবে আবারও পথে নামলেন মহিলারা। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে আরও একবার অভিযান চালানো হল। সিটিজেন্স ফর জাস্টিস ব্যানারে এই কর্মসূচি নেওয়া হয়।
এদিন দুপুরে সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল শুরু হয়। সিজিও কমপ্লেক্স পর্যন্ত এই মিছিল হয়। যদিও তার কিছুটা আগেই এই মিছিলকে আটকে দেওয়া হয়। প্রমাণের অভাবে যাতে কেউ ছাড়া না পায়। পাশাপাশি দ্রুত যাতে বিচার পাওয়া যায়। সেই দাবি এদিনের মিছিল থেকে তোলা হয়েছে।

বিভিন্ন বয়সের মহিলারা এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন। তারা পুলিশের ভূমিকার প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, বিচার ব্যবস্থা যাতে দ্রুত হয়। সেই দাবিও তুলেছেন। আরজি কর কাণ্ডে খুন ও ধর্ষণ কাণ্ডে একমাত্র সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল। ওই সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কেউ গ্রেফতার হয়নি। অভয়া কাণ্ডে আরও ব্যক্তি থাকতে পারে। সেই কথাও বার বার উঠে এসেছে। সোমবার সিটিজেন্স ফর জাস্টিস - এর ছয় প্রতিনিধি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
আগামী কাল সুপ্রিম কোর্টে আরজি কর ঘটনার মামলা শুনানি রয়েছে। তার আগে এ দিনের সিজিও কমপ্লেক্স অভিযান তাৎপর্যপূর্ণ। তদন্তকারী সংস্থা যাতে চাপে থাকে। সেই হিসেবে এই মিছিল। এই কথাও জানানো হয়েছে।
এদিন শিয়ালদহ করতে ধৃত সঞ্জয় রায়কে তোলা হয়েছিল। ওই মামলায় চার্জ গঠন হয়েছে। এবার ধারাবাহিকভাবে মামলা শোনা হবে। এই কথা জানা গিয়েছে। এরপরের শুনানি সব রুদ্ধদ্বার হবে। এই কথা আদালত সূত্রে জানানো হয়েছে।
আগামী ১১ নভেম্বর থেকে এই মামলার রোজ শুনানি হবে। দ্রুত যাতে মামলার নিষ্পত্তি করা যায়। সেজন্য এই সিদ্ধান্ত। তবে এবার প্রকাশ্যে মুখ খুলেছে ধৃত সঞ্জয় রায়। সঞ্জয় ধর্ষণ ও খুন, কোনও ঘটনার সঙ্গে যুক্ত নয়৷ তাকে চুপ করে থাকতে বলা হয়েছিল। তাকে ফাঁসানো হচ্ছে। এমনই বক্তব্য সে রেখেছে।












Click it and Unblock the Notifications