সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী মহিলা কনস্টেবল, উত্তেজনা বিমানবন্দর এলাকায়

কলকাতা, ১৩ অক্টোবর : এক ব্যক্তিকে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে অশান্তির জেরে নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন সিআইএসএফ-এর এক মহিলা কনস্টেবল। বুধবার রাত ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরের ৩ নম্বর গেটের কাছে এই ঘটনা ঘটে। গুলির শব্দে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরে কর্তব্যরত ছিলেন লগ্নি বিশ্বাস নামে ওই কনস্টেবল। আচমকাই নিজের সার্ভিস রিভলভার বের করে মাথায় গুলি করে দেন তিনি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অসমের বাসিন্দা ওই কনস্টেবল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী মহিলা কনস্টেবল, উত্তেজনা বিমানবন্দর এলাকায়

ঘটনার আকস্মিকতায় হইচই পড়ে যায় সহকর্মীদের মধ্যেও। নিহত মহিলা কনস্টেবলের পকেট থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। সুইসাইড নোটেই উল্লেখ রয়েছে, লগ্নি বিশ্বাস টাকা ধার দিয়েছিলেন এক ব্যক্তিকে। এই টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে অশান্তি শুরু হয় পরিবারে। সেই অশান্তির জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তের পর অনুমান করছে পুলিশ।

কলকাতা বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় এই ধরনের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাঞ্চল্যের সৃষ্টি হয় বিমানযাত্রীদের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+