জোকা ইএসআই থেকে বেরোনোর সময় পার্থকে জুতো ছুড়লেন মহিলা, প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ
জোকা ইএসআই থেকে বেরোনোর সময় পার্থকে জুতো ছুড়লেন মহিলা, প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ
বজ্র আঁটুনির মধ্য পার্থ চট্টোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই হাসপাতালের সামনে পার্থ চট্টোপাধ্যায়ক লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা। জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন সেই মহিলা। এসএসসি কাণ্ডে নজিরবিহীন ভাবে ক্ষোভের বহিপ্রকাশ দেখা গেল এই ঘটনা। আশ্চর্যের বিষয় জুতো ছোড়ার পর তিনি পালিয়ে যাননি। উল্টে সেখানে দাঁড়িয়েছিলেন। এবং বলেছেন প্রচণ্ড রাগ থেকেই তিনি এই কাজ করেছেন।

পার্থ চট্টোপাধ্যায়কে জুতো
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রকাশ্য জুতো ছোড়ার অভিযোগ। জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছোড়েন এক মহিলা। তিনি তারপর কিন্তু সেখান থেকে পালিয়ে যাননি। সেখানেই দাঁড়িয়েছিলেন। তিনি নিজেও জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। এত কড়া নিরাপত্তার মধ্যেও এই ঘটনা রীতিমত হইচই ফেলে দিয়েছে।

ক্ষোভ উগরে দিলেন মহিলা
পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুড়ে রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন ওই মহিলা। সাংবাদিকদের তিনি বলেছেন, 'আমার গায়ে রাগ ছিল। আমি ওনাকে জুতো মেরে শান্তি পেয়েছি। এবার আমাকে ছেড়ে দিন দয়া করে।' তিনি প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 'মালা দিয়ে বরণ করলে আপনাদের ভাল লাগত?'। এসএসসি দুর্নীতি কাণ্ডে এই নজিরবিহীন ক্ষোভ প্রকাশ শোরগোল ফেলে দিয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। কিন্তু এই ধরনের ঘটনা এর আগে রাজ্য রাজনীতিতে ঘটেনি।

বিস্ফোরক দাবি অর্পিতার
পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছোড়ার ঘটনাতেই স্পষ্ট যে এসএসসি কাণ্ড বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে জনমানসে। এদিকে এদিন অর্পিতা মুখোপাধ্যায় ইএসআই হাসপাতালে ঢোকার মুখে দাবি করেছেন, তাঁর ফ্ল্যাটে টাকা রাখা হচ্ছে সেটা তিনি জানতেনই না। তাঁর অজান্তেই তাঁর ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে। এমনকী তাঁর অনুপস্থিতিতে তাঁর ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে বলেও দাবি করেছেন অর্পিতা। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে মোট ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এই টাকা তাঁর নয় বলে স্পষ্ট জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।

টাকা তাঁর নয়
দিকে পার্থ চট্টোপাধ্যায়ও দাবি করেছেন এই টাকা তাঁর নয়। একবার নয় একাধিকবার এই দাবি করেছেন িতনি। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ও যদি দাবি করেন এই টাকা তাঁর নয় তাহলে টাকা কারণ। কার টাকা অর্পিতার ঘরে রাখা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় বারবার দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কে বা কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তা নিয়ে কিন্তু কোনও রকম কথা তিনি বলেননি।












Click it and Unblock the Notifications