মায়ের মৃতদেহ আগলে ৬দিন রইল ছেলে, পাইকপাড়ার ঘটনা উসকে দিল কঙ্কালকাণ্ডের স্মৃতি
মা মারা গিয়েছেন। অথচ সেটা বুঝতে পারেননি ছেলে। মৃত মায়ের দেহ আগলে ৬দিন রইল মানসিক ভারসাম্যহীন ছেলে।
মা মারা গিয়েছেন। অথচ সেটা বুঝতে পারেননি ছেলে। মৃত মায়ের দেহ আগলে ৬দিন রইল মানসিক ভারসাম্যহীন ছেলে। এই ঘটনা উসকে দিল কঙ্কালকাণ্ডের স্মৃতি। দুই বছর আগে এভাবেই কলকাতার রবিনসন স্ট্রিটে পার্থ দে নিজের দিদি দেবযানীর দেহ আগলে রেখেছিলেন ছয় মাস ধরে। সেই ঘটনা সারা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল।

এবারের ঘটনা উত্তর ২৪ পরগনার মনীন্দ্র স্ট্রিটের একটি আবাসনে। বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে পড়শিরাই পুলিশে খবর দেন। তারপর ঘটনা সামনে আসে।
পুলিশ জানিয়েছে, মনীন্দ্র স্ট্রিটের এই আবাসনে প্রয়াত মীরা বসু তাঁর ছেলে অনির্বাণকে নিয়ে একাই থাকতেন। চরম অর্থকষ্টের মধ্যে ছিলেন দুজনে। এভাবেই দিন কাটাচ্ছিলেন। বিদ্যুতের বিল না দেওয়ায় কয়েকবছর আগেই বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছিল।
এভাবেই চলছিল। তার মধ্যেই কয়েকদিন আগে মীরাদেবী বাড়িতেই মারা যান। ছেলে অনির্বাণ তা বুঝতে পারেননি। পরে পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে অনির্বাণ ও মীরাদেবীর দেহ উদ্ধার করে।
কী কারণে মীরাদেবী মারা গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্তে নেমেছে। অনির্বাণকে শুশ্রুষার জন্য পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications