ফিরে এল ৯০-এর দশকের স্মৃতি! ময়দানে স্টোনম্যান আতঙ্ক

ফের স্টোনম্যান আতঙ্ক কলকাতায়। নব্বইয়ের দশকের স্মৃতি ফিরে এল ময়দান চত্বরে।

ফের স্টোনম্যান আতঙ্ক কলকাতায়। নব্বইয়ের দশকের স্মৃতি ফিরে এল ময়দান চত্বরে। মঙ্গলবার সকালে রাগবি মাঠের উত্তর দিকে এক মহিলার মাথা থেঁতলানো দেহ দেখতে পান সেখানে খেলতে যাওয়া কয়েকজন যুবক। পরে দেহটি উদ্ধার করে ময়দান থানার পুলিশ। হোমিসাইড শাখার আধিকারিকরাও ঘটনাস্থলে যান।

ফিরে এল ৯০-এর দশকের স্মৃতি! ময়দানে স্টোনম্যান আতঙ্ক

ময়দানে স্টোনম্যানের কায়দায় অজ্ঞাত পরিচয় মহিলা খুন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা পাথর। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে একজনকে। ধৃতের পোশাকে যেমন রক্তের দাগ পাওয়া গিয়েছে, তেমনই তার বয়ানেও মিলেছে অসঙ্গতি। পুলিশের অনুমান, মহিলা শুয়ে কিংবা ঘুমন্ত অবস্থায় থাকার তিন থেকে চার ফুট ওপর থেকে পাথরটি ফেলা হয়েছিল।

পুলিশের অনুমান মহিলার বয়স বছর ত্রিশেক। রক্ত ছিটকে গেলেছিল পাশে থাকা কাঠের গুড়িতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোমবার মধ্যরাতে খুনের ঘটনাটি ঘটেছে। মহিলার পরনে ছিল লাল রঙের পোশাক।

একপ্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে রাগবি মাঠের উত্তরদিকে গিয়ে তাঁরা দেখেন জটলা। মহিলার দেহ তাঁদের চোখে পড়ে। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি লুঙ্গি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+