কলকাতা স্টেশনে মহিলাকে ধর্ষণ, ধৃত অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, ৩০ বছর বয়সী ওই গরিব মহিলা থাকেন স্টেশনেই। গতকাল গভীর রাতে রাজকিশোর যাদব নামে এক ব্যক্তি ওই মহিলাকে টেনে নিয়ে যায় স্টেশনের পাশে একটি অন্ধকার নির্জন জায়গায়। মহিলার চিৎকার শুনে এক ব্যক্তি দৌড়ে আসেন। তিনিই গিয়ে ধর্ষণকারীকে চেপে ধরেন। তাকে আটকে রেখে খবর দেওয়া হয় উল্টোডাঙা থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। ধর্ষিতাকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।












Click it and Unblock the Notifications