করোনা ভাইরাস সন্দেহ, বেলেঘাটা আইডিতে ভর্তি চিনের নাগরিক

একদিকে যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃত্যুর সংখ্যা ৮০ ছুঁয়েছে, ঠিক সেই সময় চিনের এক নাগরিক ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে। ট্রেনে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। সর্দি, কাশির সঙ্গে তাঁর জ্বর রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ওই মহিলাকে পর্যবেক্ষণে রাখার কথা জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।

করোনা ভাইরাস সন্দেহ, বেলেঘাটা আইডিতে ভর্তি চিনের নাগরিক

জানা গিয়েছে চিনের মহিলা বছর ২৮-এর হুয়ামিন ছয়েক আগে দেশ ছাড়েন। ভ্রমণের উদ্দেশ্য নিয়ে এর আগে নামিবিয়া, মাদাগাসকার ভ্রমণ করেছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, কলকাতায় আসার পথে প্রবল জ্বর ও সর্দি কাশি নিয়ে ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন। পর্যবেক্ষণের পর তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

প্রবল জ্বর, সর্দি, কাশি করোনা ভাইরাসের লক্ষণগুলির মধ্যে অন্যতম। গত মাস ছয়েক অন্য দেশে কাটালেও, যেহেতু চিনি চিন থেকে এসেছেন, সেই জন্য তাঁর ওপর বাড়তি নজরদারি করা হচ্ছে। ওই মহিলার রক্তের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউ অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+