লেকটাউনে লুঠের উদ্দেশ্যে মহিলা খুন, সন্দেহ পুরোহিতের দিকে
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : ফের বহুতলে খুনের ঘটনা ঘটল। এবার লেকটাউনের এক বহুতলে খুন হলেন এক মহিলা। নিহতের নাম মধু জৈন। লুঠ বা ডাকাতির উদ্দেশ্যেই এই খুন বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ। চোখের অপারেশনের টাকা জোগাতেই অপহরণ করে ছাত্র খুন
মধুদেবীকে বাড়ির ঠাকুর আসনের সামনে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুজোর সরঞ্জাম ও বাকি জিনিস দেখে পুলিশের অনুমান খুনি মৃতা মহিলার পরিচিত কেউ। পুজো করতে এসে মধুদেবীকে খুন করে বাড়ি লুঠ করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। [কলকাতার রাস্তায় প্রকাশ্য দিবালোকে চলল গুলি]

পুলিশ জানিয়েছে, সম্ভবত মধুদেবী পুজোর প্রস্তুতি যখন সারছিলেন, সেইসময়ই পরিচিত কেউ এসে এই খুন করে লুঠপাট চালিয়েছে। বাড়ি থেকে বেশ কিছু গয়না সম্ভবত খোয়া গিয়েছে বলে পুলিশের অনুমান। [পাম অ্যাভিনিউ হত্যাকাণ্ড : পরিকল্পনা করেই স্ত্রী ও দুই ছেলেকে খুন]
শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে মধুদেবীকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এরপরই সন্ধ্যায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। অন্য কোনও উদ্দেশ্যে এই খুন কিনা সেইদিকটিও খতিয়ে দেখা হচ্ছে। [শিনাকে খুনের পরের দিনই কলকাতায় পার্টি দেন ইন্দ্রাণী!]












Click it and Unblock the Notifications