টিটাগড়ে চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানি
কলকাতা, ১৮ ডিসেম্বর: চলন্ত বাসে এক মহিলা আইনজীবীর শ্লীলতাহানি করা হল। এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটে টিটাগড়ে।
সূত্রের খবর, ওই মহিলা পেশায় আইনজীবী। তিনি ব্যারাকপুরে বাড়ি। তিনি বাসে করে ফিরছিলেন। টিটাগড়ে ভিড় বাসে এক যুবক তাঁকে হেনস্থা করে। প্রতিবাদ করলে মারধরও করা হয়। পরে অবশ্য অভিযুক্ত বাস থেকে নেমে পালিয়ে যায়।
ওই মহিলা টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications