মাদার টেরিজার সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ, বাঁশদ্রোণী থেকে গ্রেফতার মহিলা
মাদার টেরিজার সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ। বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে ইংরেজি মাধ্যমে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। বাঁশদ্রোণী থেকে গ্রেফতার ১ মহিলা
মাদার টেরিজার সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ। শুধু তাই নয়, বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে ইংরেজি মাধ্যমে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। বাঁশদ্রোণী থেকে গ্রেফতার এক মহিলা।

স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী পরিচয়ে প্রতারণা
গীতশ্রী ব্যানার্জি। অভিযোগ, কখনও তিনি নিজেকে পরিচয় দিতেন মিশনারিজ অফ চ্যারিটির সমাজকর্মী হিসেবে। খানিকটা সেই পরিচয়েই কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে অভিভাবকদের কাছ থেকে টাকা তুলতেন বলে অভিযোগ।

স্কুলে ভর্তির নামে প্রতারণা
প্রথমে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির প্রলোভন দেখানো হত অভিভাবকদের। অভিযোগ, তারপর টাকা আদায় চলত। কিন্তু কাউকেই ভর্তি করাতে না পারায় অভিভাবকদের সন্দেহ হয়। খোঁজ নিয়ে জানা যায়, শুধু বাঁশদ্রোণী নয়, বিভিন্ন জায়গা থেকেই এই ভাবেই টাকা তোলার কাজ চালাতেন ওই মহিলা। লেক থানায় মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আছে।

এলাকাবাসীর হাতে আটক অভিযুক্ত
সোমবার স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে ক্লাব ঘরে আটকে রেখে বাঁশদ্রোণী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে গ্রেফতার করা হয় ওই মহিলাকে।

গ্রেফতার অভিযুক্ত
ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করে দেওয়ার নাম করে এখনও পর্যন্ত ওই মহিলার বিরুদ্ধে কয়েকলক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেছে এলাকাবাসী।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications