আরজি কর নিয়ে প্রতিবাদ মঞ্চে মহিলার নাচ, বিজেপি তৃণমূলের 'দড়ি' টানাটানি
আরজি কর নিয়ে বিচার চাওয়ার দাবির মধ্যেই একটি ভিডিওকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাক যুদ্ধ শুরু হয়েছে। একটি মঞ্চের পিছনে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। সামনেই এক মহিলাকে নাচতে দেখা যাচ্ছে।
ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ভিডিওটিকে নিয়ে বিজেপিকে নিশানা করে বলেছে বিজেপির কথা বিক্ষোভ মঞ্চেই এই নাচ হয়েছে। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ভিডিও-র সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পরেই দেসব্যাপী বিক্ষোভ শুরু হয়।
- কী বলছেন সাকেত গোখলে
তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বলেছেন, বাংলায় বিজেপির আরজি কর-এর প্রতিবাদ মঞ্চ থেকে করা হয়েছে। তিনি কটাক্ষ করে বলেছেন এই বিজেপির ভাবনা কি মহিলাদের সম্মান করা? বিজেপিকে ভয়ঙ্কর বলে তিনি আরও বলেছেন, তারা রাজনৈতিক অ্যাজেন্ডাগুলির জন্য একটি প্রতিবাদকে হাইজ্যাক করেছে। সেখানে ভিকটিম কিংবা কোনও মহিলার জন্য কোনও উদ্বেগ নেই।
𝐒𝐢𝐜𝐤𝐞𝐧𝐢𝐧𝐠!
— Saket Gokhale MP (@SaketGokhale) August 26, 2024
This is allegedly from a “protest for RG Kar” organized by BJP in Bengal.
Is THIS BJP’s idea of “respecting women”?
Creepy BJP misogynists hijacked a protest for political agendas with ZERO concern for the victim or any woman. pic.twitter.com/Pb8NTEJHfe
- পাল্টা বিজেপি কী বলছে
অন্যদিকে বিষয়টি নিয়ে বিজেপির তরফে তৃণমূলকে পাল্টা নিশানা করে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অবাঙালিভাষীদের রাজ্যসভায় মনোনীত করেছেন। যাঁরা বাংলা পড়তে বা লিখতে পারে না। ওই মঞ্চের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি।
সাকেত গোখলেকে নিশানা করে বিজেপি বলেছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিওগুলি আরজি কর ধর্ষণ ও হত্যার স্মৃতির অপমাণ। গেরুয়া শিবিরের তরফে আরও বলা হয়েছে, তৃণমূল ও কংগ্রেস উভয়েই এই ধরনের ভিডিও পোস্ট করে তার মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। তারা আরও বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনগণের বিক্ষোভকে দুর্বল করতে এটা তৃণমূলের টুলকিট।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications