Chingrihata: ঘুষি-লাথি, থান ইটের আঘাতে চিংড়িহাটায় ‘রক্তাক্ত’ তরুণী; কাঠগড়ায় TMC কর্মী! ভয়ঙ্কর ভিডিও ভাইরাল

Chingrihata: প্রথম দিন কটূক্তি, হেনস্থা। পরদিন তরুণীকে সজোরে লাথি ঘুষি। চুল ধরে টানা হেঁচড়া। আস্ত ইঁট দিয়ে বারবার মার। গত ১৯ মার্চের ঘটনা। তাও আবার চিংড়িহাটায়। পার্কিং নিয়ে বিবাদে তুলকালাম হল চিংড়িহাটার শান্তিনগর এলাকা। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ঘটনায় প্রভাবশালী তৃণমূল কর্মী জড়িত বলে দাবি আক্রান্ত তরুণীর। কলকাতা শহরের নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, আস্ত থান ইট দিয়ে প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে বেধড়ক মারধর করা হচ্ছে। এমনই ভযঙ্কর ছবি সল্টলেকের চিংড়িঘাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলের। পুলিশের কাছে গিয়েও সুরাহা না মেলা অভিযোগ। অভিযুক্ত এখনও অধরা। পালিয়ে বেড়াচ্ছে তারা। রীতিমতো আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন পেশায় মেক আপ আর্টিস্ট ওই তরুণী।

kolkata police

কিন্তু ঠিক কী থেকে ঝামেলার সূত্রপাত?

ওই তরুণী জানান, গত ১৮ মার্চ রাতেই প্রথম বাদানুবাদ শুরু হয়। হাওড়ার আন্দুলের বাসিন্দা ওই তরুণী শান্তিনগরের একটি বাড়িতে বান্ধবীর সঙ্গে ভাড়ায় থাকেন। ১৮ মার্চ রাতে বাড়ির সামনে রোজকার মতোই গাড়ি পার্ক করতে যান তিনি। সেখানেই মদ্যপ অবস্থায় বেশ কয়েকজন যুবক তাঁকে বাধা দেয় বলে অভিযোগ। পার্কিং নিয়ে গা জোয়ারি শুরু করে তারা। টাকা দিয়েই পার্কিং করেন বলে জানান তরুণী। এরপরও পার্কিং করতে বাধা দেওয়া হয়।

তরুণী হর্ন দেওয়া সত্ত্বেও মত্ত যুবকেরা সরেনি বলে অভিযোগ। এরপর লাগাতার কটূক্তি করা হয় তাঁকে। এমনকি ইট তুলে গাড়ি ভাঙার চেষ্টা করে ওই যুবকেরা। সঙ্গে সঙ্গে ১০০ ডায়ালে ফোন করেন তরুণী। পুলিশ এসে ২ জনকে গ্রেফতার করে। যদিও তাতে সুরাহা হয়নি। পরদিনই ১৯ মার্চ জামিনে ছাড়া পেয়ে মহিলার বাড়িতে সটান যান ওই অভিযুক্তরা। ক্লাবে মীমাংসার জন্য ডেকে পাঠানো হয়।

Take a Poll

এদিকে তরুণীর অভিযোগ, তাঁরা নিচে যাওয়া মাত্রই ইট দিয়ে মারা হয়। লাথি ঘুষি মারা হয়। উপর থেকে সেই ভিডিও করেন তরুণীর ভাই। ভয়ঙ্কর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাক মুখ ফেটে রক্ত পড়তে থাকে তরুণীর। পুলিশ আসলেও ততক্ষণে অভিযুক্ত টিঙ্কু মণ্ডল পালিয়ে যায় বলে অভিযোগ। প্রায় ৩০ জন দাঁড়িয়ে দেখেন, কেউ প্রতিবাদ করেনি বলে দাবি তরুণীর। অভিযুক্ত টিঙ্কু তৃণমূলের কর্মী ও প্রভাবশালী হওয়াতেই পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তরুণীর।

এরপর আবার বিধাননগর সাউথ থানায় টিঙ্কু মণ্ডল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। এরপর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত টিঙ্কু মণ্ডল। আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই তরুণী ও তার বান্ধবী। মঙ্গলবার দুপুরে ওই দুই মহিলা বিধাননগর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সঙ্গে তাঁর অফিসে দেখা করে সমগ্র বিষয়টি তাঁকে জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+