'নো মাস্ক নো এন্ট্রি' পুজো কাটুক নিরাপদে, নিউ নর্মাল বিধি ঘোষণা ফোরাম ফর দুর্গোৎসব কমিটির
'নো মাস্ক নো এন্ট্রি' পুজো কাটুক নিরাপদে, নিউ নর্মাল বিধি ঘোষণা ফোরাম ফর দুর্গোৎসব কমিটির
দুর্গাপুজো হবে তবে করোনা বিধি মেনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠকে আগেই সেকথা জানিয়ে দিয়েছিলেন। সেই মতো পুজোর মণ্ডপ তৈরিরও নির্দেশ দিয়েছিলেন তিনি। নিউ নর্মাল বিধি কী হবে দুর্গাপুজোর সাংবাদিক বৈঠক করে সেকথা ঘোষণা করল ফেডারেশন ফর দর্গোৎসব।

নো মাস্ক নো এন্ট্রি
পুজো মণ্ডপে কেমন করে হবে দর্শনার্থীদের এন্ট্রি এগজিট তার আগেই নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হয়। তাতে সিদ্ধান্ত হয়েছে নো মাস্ক নো এন্ট্রি এই নিয়ম বহাল থাকবে সব পুজো মণ্ডপে। কোনও ভাবেই মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে পুজো মণ্ডপে।

অনুষ্ঠানে না
পুজোর সময় একাধিক ক্লাবে নানা রকম অনুষ্ঠানে হয়ে থাকে। গানের অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবার আর সেরকম কোনও অনুষ্ঠান করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। কারণ মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন এবার জলসা না করার জন্য। কারণ জলসা হলেই ভিড় হবে। তাহলেই করোনা ছড়াবে।

বন্ধ কার্নিভাল
করোনার কারণে এবার রেডরোডে দুর্গাপুজো কার্নিভাল হবে না। বিসর্জনের জন্য চার দিন বেছে দেওয়া হয়েছে। দফায় দফায় শহরের দুর্গাপুজো কমিটি গুলি সেই সেই দিনে বিসর্জনে যাবে। ভিড় এড়াতে হবে না কোনও বিসর্ডনের শোভাযাত্রা। ২৬ থেকে ২৯ অক্টোবরের মধ্যে বিসর্জন করতে হবে।

তৃতীয়া থেকেই প্রস্তুত মণ্ডপ
করোনা সংক্রমণের কারণে তৃতীয়া থেকেই পুজো মণ্ডপে ঘুরতে পারবেন দর্শনার্থীরা। এমনই নির্দেশিকা িদয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশিকা মেনেই তৃতীয়া থেকেই কোভিড বিধি মেনে মণ্ডপ তৈরি থাকবে বলে জানানো হয়েছে ফোরামের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications