রাজ্যপাল ছাড়াই হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান
রাজ্যপাল ছাড়াই হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান রাজ্যপাল ছাড়াই হবে। এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে রাজ্যপাল জগদীপ ধনকার যদি ক্রমাগত রাজ সরকারকে নিশানা করে মন্তব্য করতে থাকেন, তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান তাঁকে ছাড়াই হবে। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত কমিটি।

২৮ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে। জানা গিয়েছে, উচ্চ শিক্ষা দপ্তর সাধারণ পরিস্থিতিতে সমাবর্তনের মতো অনুষ্ঠানে রাজ্যপালকে আমন্ত্রণ না করার বিষয়ে চিন্তা করে না, যিনি রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য। সোমবার পার্থ চট্টোপাধ্যায় এক অনুষ্ঠানে এসে এ কথাই জানিয়েছেন। এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী এও বলেন, 'কিন্তু রাজ্য সরকারের প্রতিটি পদক্ষেপ নিয়ে তিনি সরকারকে যেভাবে বিদ্ধ করে টুইটের মাধঝ্যমে বিতর্কিত মন্তব্য করছেন তা একজন রাজ্যপাল হিসাবে তাঁকে শোভা দেয় না। অতএব আমাদের অবশেষে এই জাতীয় পদক্ষেপ (সমাবর্তনে আমন্ত্রণ না জানানো) বেছে নিতে হবে।’ জগদীপ ধনকার সমাবর্তনে আসবেন কিনা এ বিষয়ে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে বিশ্বিদ্যালয় একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাই চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবে। মন্ত্রী বলেন, 'আমরা হস্তক্ষেপ করব না বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে। দেখা যাক কি হয়।’
সোমবার, উপাচার্য এবং উচ্চশিক্ষা সচিবের সঙ্গে বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজ্যপাল একটি বৈঠক ডেকেছিলেন। কিন্তু সেই বৈঠকে উপাচার্য বা কর্মকর্তারা রাজভবনে না আসায় তা অনুষ্ঠিত হতে পারেনি। সম্প্রতি ধনকার উপাচার্য হিসাবে স্বাক্ষর না করে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি ফাইল ডিপার্টমেন্টে ফেরত পাঠিয়েছিল বলেও খবরে প্রকাশিত হয়েছিল।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications