কর্ণাটকে জয়ে মনোবল বেড়েছে! রাজ্যের ফলাফলে আর যা বললেন দিলীপ ঘোষ
জেতাটা এখন তাঁদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কর্ণাটকে দলের জয় নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্ণাটকের জয় তাঁদের মনোবলকে আরও শক্ত করবে বলে জানিয়েছেন তিনি।
জেতাটা এখন তাঁদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কর্ণাটকে দলের জয় নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্ণাটকের জয় তাঁদের মনোবলকে আরও শক্ত করবে বলে জানিয়েছেন তিনি।

ভারতের যেখানেই নির্বাচন হোক, বিজেপি সেখানে জিতবে। এতটাই আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্ণাটকে বিজেপিই যে সরকার গঠন করবে সে বিষয়ে তারা প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জায়গায় জায়গায় যেভাবে বিজেপি হিংসা প্রতিরোধ করেছে, তাতে কর্মীদের মনোবল আরও বেড়ে গিয়েছে। নির্বাচনী ফলাফলে অনেক জায়গাতেই শাসকদল বিষয়টি বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

Click it and Unblock the Notifications