হুইল চেয়ারেই কি আসবেন মুখ্যমন্ত্রী? রেড রোডে কার্নিভালে মঞ্চে উঠতে থাকছে বিশেষ রাস্তা
শুক্রবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের মেগা ইভেন্ট। তারই প্রস্তুতি চলছে পুরোদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন এই অনুষ্ঠানে। আর সেজন্যই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মঞ্চ তৈরির ক্ষেত্রে একাধিক বদল করা হচ্ছে বলে খবর।
সাধারণত দুটি মঞ্চ থাকে। একটি অংশে মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্টজনদের বসার আসন থাকে। অন্য মঞ্চে রাজনৈতিক নেতা, মন্ত্রীদের আসন রাখা হয়। রাজ্যপালের জন্যও আয়োজন থাকে। কিন্তু এবার কিছুটা বদল করা হচ্ছে ভাবনায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে থাকবেন, সেখানেই বদল হচ্ছে।

আগে মঞ্চে সিঁড়ির ব্যবস্থা থাকত। এবার সিঁড়ি থাকছে না। ঢালু রাস্তা বানানো হচ্ছে মঞ্চে ওঠানামার জন্য৷ মুখ্যমন্ত্রীর পায়ে চোট রয়েছে। হাঁটাচলার সমস্যা হচ্ছে তাঁর। সেজন্যই এই ব্যবস্থা। এমনই জানা যাচ্ছে।
তাহলে কি মুখ্যমন্ত্রী হুইল চেয়ার ব্যবহার করবেন? হুইল চেয়ারের মাধ্যমেই কি মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠবেন? এই প্রশ্নও আরও জোরালো হচ্ছে। জানা গিয়েছে, বিগত বছরগুলোতে মঞ্চের যে উচ্চতা থাকে, এবার তা রাখা হচ্ছে না। মঞ্চের উচ্চতাও কমানো হচ্ছে।
বিদেশ সফরে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে এসে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের দেখিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শমতো মুখ্যমন্ত্রী বাড়িতে বিশ্রামে যান। নির্ধারিত সময়ের পরেও তিনি বাডিতেই আছেন। এবার পুজোতেও শশরীরে তিনি বাইরে বেরোননি।
ভার্চুয়াল মাধ্যমে তিনি একাধিক পুজোর উদ্বোধন করেন। একেবারে কার্নিভালের মঞ্চে তিনি যোগ দেবেন। একথাও তখন জানা যায়। কিন্তু মঞ্চ তৈরির গড়ন দেখেই দুশ্চিন্তা উঁকি দিচ্ছে একাংশের মনে। তাহলে কি মুখ্যমন্ত্রী এখনও পুরো সুস্থ হয়ে ওঠেননি?
২৭ তারিখ কার্নিভাল অনুষ্ঠান রেড রোডে। এবার একশোটি ক্লাব সংগঠন প্রতিমা নিয়ে যোগ দেবেন কার্নিভালে। প্রত্যেক পুজো কমিটি ২ মিনিট করে অনুষ্ঠান প্রদর্শন করতে পারবে। এবার ১৮ হাজার দর্শকের আসন থাকবে। এমনই জানা গিয়েছে। পুলিশ প্রশাসনের কর্তারাও রেড এলাকা পরিদর্শণ করছেন।
বহু বাইরের আমন্ত্রিত এই কার্নিভালে যোগ দেবেন। সেজন্য নিরাপত্তার চাদরে গোটা এলাকা মুড়ে রাখা হবে।












Click it and Unblock the Notifications