Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এসএসকেএম থেকে কি এবার ঠিকানা বদল হবে কালীঘাটের কাকুর? উঠেপড়ে নামছে ইডি

এবার কী করবেন সুজয়কৃষ্ণ ভদ্র? এসএসকেএমের অন্তরাল থেকে কি বেরিয়ে আসতে হবে তাঁকে? কার্ডিওলজি বিভাগের কেবিনের দিন কি তাহলে শেষ হতে চলেছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও বা কী পদক্ষেপ করতে চলেছে? এইসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

আদালত দুর্নীতির তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছে। তদন্তকারীরা মরিয়া হয়েও কোনওভাবেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না। শুক্রবার ইডির বিশেষ আদালত জানিয়ে দিয়েছে, কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। আর সেই নমুনা সংগ্রহের জন্য ইএসআই হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Sujay krishna bhadra

এরপরই উঠছে একাধিক প্রশ্ন। এসএসকেএম হাসপাতাল থেকে কি ছাড়া হবে কাকুকে? তদন্তকারীরা কীভাবে নাগাল পাবেন কাকুর? ইডি পরিষ্কার জানিয়েছে, এসএসকেএম হাসপাতাল টালবাহানা করছে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয়ে। টানা ৯৬ দিন ধরে ওই হাসপাতালের কেবিনে রয়েছেন কাকু।

সুজয়কৃষ্ণের কী কী রোগের চিকিৎসা হচ্ছে? সেই বিষয়েও খুব একটা পরিষ্কার ধারণা পাচ্ছেন না তদন্তকারীরা। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরাও খুব একটা কথা বলছেন না বাইরে। ফলে ধোঁয়াশা থাকছে পরিস্থিতি নিয়ে। আদালতে এর আগে জানিয়েছিল, কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যেতে পারে।

যে কোনও জায়গা থেকেই ওই নমুনা সংগ্রহ করা যেতে পারে। কিন্তু একাধিক চেষ্টা করলেও কাকুর নাগাল পাননি ইডির তদন্তকারীরা। শুক্রবারের আদালতের নির্দেশের পর ফের কি ইডি কোমর বেঁধে নামবে? প্রশ্ন উঠছে। ইএসআই হাসপাতালের ডিনকে আদালত নির্দেশ দিয়েছে।

কাকুর জন্য মেডিক্যাল বোর্ড তৈরি করতে হবে। কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ও ইএনটি চিকিৎসকরা ওই বোর্ডে থাকবেন। অর্থাৎ, কাকুকে এবার এই দলের চিকিৎসকরা পরীক্ষা করবেন। আর সেখানেই প্রশ্ন, কালীঘাটের কাকুকে কি এসএসকেএম থেকে বার করা যাবে?

কীভাবে ইডি সেই কাজ করবে? শুধু তাইই নয়। হাসপাতাল থেকে বেরোলেই কি সুজয়কৃষ্ণ ফের ইডির হেফাজতে চলে যাবে? না কী ফের কোনও বাধা আসবে ইডির আধিকারিকদের সামনে? এত কিছুর মধ্যেও প্রশ্ন একটাই। কবে হবে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+