'অসুর' বৃষ্টি কি ভেস্তে দেবে পুজো, দানা বাঁধছে আশঙ্কা

জল
কলকাতা, ১৫ সেপ্টেম্বর: পুজো কি ভাসবে বৃষ্টিতে? আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনই আশঙ্কা দানা বেঁধেছে। এর জেরে চিন্তিত কুমোরটুলির মৃৎশিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই।

দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, উত্তরপ্রদেশের পূর্বাংশ থেকে দীর্ঘা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এটি ক্রমশ শক্তিশালী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে কলকাতা-সহ হাওড়া, হুগলী, বর্ধমান, দুই মেদিনীপুর, পুরুলিয়ার কিছু অংশ, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি, মেঘালয় অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত কেন্দ্রীভূত হওয়ায় উত্তরবঙ্গেও বৃষ্টি হবে বলে খবর।

বৃষ্টি যদি আগামী চার-পাঁচদিন চলে, তা হলে কুমোরটুলিতে প্রতিমা তৈরি, পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ বাধাপ্রাপ্ত হবে। আর যদি তা শক্তিশালী হয়ে দুর্যোগ দীর্ঘায়িত হয়, তা হলে সরাসরি মাটি হবে পুজোর আনন্দ।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৩৫-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+