কোনও আপোস নয়, মুখ্যমন্ত্রীকেই আসতে হবে এনআরএস-এ, ফের স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার ডাকার পরও সেই ডাকে সাড়া দিলেন না এনআরএস হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার ডাকার পরও সেই ডাকে সাড়া দিলেন না এনআরএস হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। তাঁরা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গত দুদিন ধরে যেভাবে তাঁদের ওপর আক্রমণ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তাতে তাঁরা কোনওভাবেই নবান্নে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন না।

কোনও আপোস নয়, মুখ্যমন্ত্রীকেই আসতে হবে এনআরএস-এ

যদিও তাঁরা চান মুখ্যমন্ত্রী অবিলম্বে এনআরএস হাসপাতালে এসে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুন। এবং তাঁদের যে দাবিদাওয়াগুলি রয়েছে তা মিটিয়ে দিন। জুনিয়র চিকিৎসকেরা একইসঙ্গে জানিয়েছেন, তাঁরা কাজে ফিরতে চান। কাজে ফেরার মানসিকতা অবশ্যই তাঁদের রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর শর্ত তাঁরা মানতে পারবেন না।

মাত্র দুই-চার জন প্রতিনিধি গিয়ে কোনওভাবেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন না। মুখ্যমন্ত্রীকে বরং সকলের মাঝে এসে দেখা করে সমস্যার সমাধান করতে হবে।

এদিন সকালে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু সেন সঙ্গে বেশ কয়েকজন প্রতিনিধিকে নিয়ে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি আর্জি জানান যাতে ইন্টার্ন চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নবান্নে গিয়ে আলোচনার টেবিলে বসেন।

তিনি একইসঙ্গে অভিযোগ করেন, এই আন্দোলন জুনিয়র চিকিৎসকেরা করলেও এর পিছনে কিছু বহিরাগত মানুষ রয়েছেন। যারা বারবার উস্কানি দিয়ে এই আন্দোলনকে আরও বাড়িয়ে তুলছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বহিরাগতদের কথা এসএসকেএম হাসপাতালে গিয়ে তুলেছিলেন, সেই বহিরাগতদের কথাই এদিন শান্তনু সেন ছাত্র-ছাত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে আসার পর তুললেন।

যদিও আইএমএ সভাপতি চলে গেলে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক হয়। এবং সেই বৈঠকের পর তাঁরা তাদের সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, কোনওভাবেই এদিন বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তাঁরা আলোচনার টেবিলে উপস্থিত হবেন না। গত কয়েকদিনে যে ঘটনা চলছে, যেভাবে তাঁদের ওপর বারবার আক্রমণ করা হচ্ছে সেই ঘটনার প্রেক্ষিতে তাঁরা মনে করছেন, মাত্র দুই-চার জন গিয়ে বন্ধ কামরার মধ্যে আলোচনার টেবিলে বসলে তাঁর সমাধান হবে না। বরং জনসমক্ষে বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকদের মাঝে এসে মুখ্যমন্ত্রীকে এই সমস্যার সমাধান করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+