"আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে", মেটিয়াবুরুজের সভায় মোদীকে হুঁশিয়ারি মমতার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন। কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার মেটিয়াবুরুজে সভা করলেন তৃণমূল নেত্রী। এদিন মেটিয়াবুরুজে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের সমর্থনে সভা করলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সভা থেকেও নিশানা করলেন। অভিষেকের পাশেও দাঁড়ালেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিষেককে আক্রমণ করে কথা বলছেন। তাই নিয়েও খোঁচা দিয়েছেন তিনি।

আড়াই বছর বয়স থেকে রাজনীতি করছে অভিষেক। মঞ্চ থেকে বললেন মমতা। তিনি বলেন, " প্রধানমন্ত্রী কী যে বলেন। তাঁর হাঁটুর বয়সী একটা ছেলে। তাঁকে বলছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। একটা লোক বোঝেন না, কী বলা উচিত, কী নয়।"
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, " আমাকে অভিষেককে অ্যারেস্ট করবে বলে। তো কর না? কত কারাগার আছে। দেখ অ্যারেস্ট কর।" কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বদল হওয়া অত্যন্ত জরুরি। দাবি করেন তৃণমূল নেত্রী।
মমতা বলেন, " আমাদেরও অনেক ধমকান অনেক সময়। কিন্তু আমাদের হুমকি দিয়ে কিছু করা যাবে না। আমরা লড়তে পারি।" মেটিয়াবুরুজের সভা থেকে নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেন বাংলার মুখ্যমন্ত্রী।
মমতা এদিন বলেন, " মোদীজি কাল যেখানে রোড শো করেছেন, সেই রাস্তাতেই মিছিল করে এসেছি। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু, সেখান থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত গিয়েছিলাম।" মুখ্যমন্ত্রী এদিন সুর চড়িয়ে বলেন, মোদী গিয়েছিলেন রাজনীতি করতে। আমি গিয়েছিলাম প্রতিবাদ করতে। নেতাজিকে স্যালুট জানাতে।"
৩৪ বছর রাজ্যের বাম সরকারের বিরুদ্ধে লড়াই। সরকারকে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই করে মোদী সরকারকেও তিনি ফেলতে পারবেন। নিজেই এই কথা বললেন নেত্রী। " মোদী অহংকারে ডুবে গিয়েছেন। ওঁকে মিথ্যাবাদী বলব না তো কী বলব!" কটাক্ষ মুখ্যমন্ত্রীর।












Click it and Unblock the Notifications