খুনের ‘সহজ পাঠ’ নিয়ে পূর্বপরিকল্পিত হত্যা স্বামীকে! পুনর্নির্মাণে ফাঁস স্ত্রীর ‘গবেষণা’-তত্ত্ব

রীতিমতো গবেষণা করে নিজের হাতে স্বামীকে খুন করেছেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে এসে পড়েছে নিউটাউনে আইনজীবী রজত দে খুনের পুনর্নির্মাণ করতে গিয়েই।

রীতিমতো গবেষণা করে নিজের হাতে স্বামীকে খুন করেছেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে এসে পড়েছে নিউটাউনে আইনজীবী রজত দে খুনের পুনর্নির্মাণ করতে গিয়েই। স্বামী খুনে অভিযুক্ত স্ত্রী অনিন্দিতা অবশেষে তদন্তকারীদের কাছে স্বীকার করে নিয়েছে, অপরাধবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেই সে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল।

খুনের ‘সহজ পাঠ’ আইনজীবী স্ত্রীর! ‘গবেষণা’ করে খুন স্বামীকে

শুধু অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনাই নয়, অনিন্দিতা ইন্টারনেটেরও সাহায্য নিয়েছিল এই হত্যাকাণ্ড সংঘটিত করতে। আইনের ছাত্রী অনিন্দিতা, অপরাধবিজ্ঞানকে করায়ত্ত করতে তার তাই বেশি কাঠখড়ও পোড়াতে হয়নি। স্বামীকে খুনের আগে বেশ কিছু গোয়েন্দা কাহিনিও পড়ে ফেলেছিল অনিন্দিতা। তারপরই অতি সহজে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল স্বামীকে।

অনিন্দিতাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে নেমেছিলেন গোয়েন্দারা। তখনই উঠে আসে অনিন্দিতার এই ভূমিকার কথা। রজতের সঙ্গে তর্কাতর্কির সময়ই পিছন থেকে রজতের গলায় চার্জারের তার পেঁচিয়ে ধরেছিল সে। আচমকাই তার পেঁচিয়ে ধরায় পড়ে গিয়েছিল রজত। তারপরই চোট পান মাথ ও কনুইয়ে।

কিন্তু কেন এই কাজ করল অনিন্দিতা? তা নিয়ে অবশ্য এখনও পরিষ্কার ধারণা পাননি তদন্তকারীরা। পরকীয়ায় বাধা, খুল্লামখুল্লা জীবন নিয়ে দাম্পত্য কলহ, নাকি অর্থ নিয়ে দ্বন্দ্ব? এখনও তা পরিষ্কার করে উঠতে পারেনি পুলিশ। ঘটনার সময় তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে।

২৬ নভেম্বর নিউটাউনের ফ্ল্যাটে ঘটেছিল চাঞ্চল্যকর এই খুনের ঘটনা। প্রথমে রজতের অস্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা করা হয়েছিল, তারপর এটা আত্মহত্যার ঘটনা বলেও চালাতে চেয়েছিল অনিন্দিতা। এরপর ২৯ নভেম্বর রজতের বাবা অভিযোগ করে, এই মৃত্যুর পিছনে কোনও ফাউল প্লে রয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু নয়। তারপরই তদন্ত শুরু হয় প্রকাশ্যে আসে খুনের ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+