কলকাতা মেট্রো স্টেশনেও এবার ফ্রি ওয়াই ফাই পরিষেবা!
কলকাতা, ২৮ জুলাই : হাওড়া, শিয়ালদহ স্টেশনে আগেই চালু হয়েছিল ফ্রি ওয়াই ফাই পরিষেবা। এবার সেই পথে হেঁটে কলকাতা মেট্রো স্টেশনগুলিতেও বিনামূল্যে ওয়াই ফাই পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। [নামবদল হল 'কলকাতা' হাইকোর্টের]
জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি মেট্রো স্টেশনগুলিতে এই পরিষেবা চালু হবে। তবে সবচেয়ে আগে এই পরিষেবা পাওয়া যাবে পার্কস্ট্রিট স্টেশনে। [প্রবাসীদের জন্য সবচেয়ে 'সস্তা' শহর কলকাতা]

কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় ওয়াই ফাই বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সূত্রেই মেট্রোতেও এই পরিষেবা চালু হবে। স্টেশনে অপেক্ষারত যাত্রীরা সময় কাটাতে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। [যৌন দাসত্বের কারবারে ভারতের ভরকেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ]
এছাড়া জানা গিয়েছে, সবকটি মেট্রো স্টেশনে আরও বেশি করে টিভি সেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। [বাঙালির প্রিয় 'নলেন গুড়' এবার পাওয়া যাবে টিউবে]
প্রসঙ্গত, গুগলের সহায়তায় দেশের বেশ কয়েকটি বড় স্টেশনে ওয়াই ফাই ব্যবস্থা চালু করেছে রেল মন্ত্রক। এর মধ্যে শিয়ালদহ ও হাওড়া স্টেশনও রয়েছে। এবার তার সঙ্গে কলকাতা মেট্রোও যোগ হওয়ায় শহরের যাত্রীদের ইন্টারনেট পরিষেবা ব্যবহারে আরও কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications