কেন শুভেন্দু অধিকারীর উপর মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়?
শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তেড়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক। বিধানসভার অলিন্দে এই ঘটনা ঘটেছে। বর্ধমানের পূর্বস্থলি উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন শুভেন্দু৷
কিন্তু কেন এমন করলেন তৃণমূল বিধায়ক? কেন এভাবে অলিন্দের মধ্যে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দিকে চিৎকার করে কথা বললেন? শুভেন্দু সেই জায়গা থেকে সরে যাওয়ার পরেও তৃণমূল বিধায়ক সেখানে দাঁড়িয়েছিলেন। কিছু সময় তিনি তারপরও চিৎকার করে গিয়েছেন।

শুভেন্দু অধিকারীকে মিথ্যাবাদী, চিটিংবাজ বলেও আক্রমণ করেছেন তপন চট্টোপাধ্যায়।
তৃণমূল বিধায়কের এমন ব্যবহার ঘিরে শুরু হয়েছে চর্চা। তপন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর বিধানসভা এলাকায় সভা করেছিলেন শুভেন্দু। সেখানে তাঁর নামে কুৎসা করা হয়।
বিধায়কের বাড়ির এলাকার মধ্যেই সেই সভা ছিল। তৃণমূল বিধায়কের বাড়ির দিকে সামনে মাইকও লাগানো হয়। সেই সভায় তপন চট্টোপাধ্যায়ের মেয়ের সম্পর্কে মিথ্যাচার করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কী বলেছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতা সেই সভায় বলেছিলেন, তপন চট্টোপাধ্যায়ের মেয়ে থার্ড ডিভিশনে পাশ করে চাকরি পেয়েছে।
এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক। তিনি জানিয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে তাঁর মেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল। গ্রাজুয়েশনের পর ডবল এমএ করেছেন। এই শিক্ষাগত যোগ্যতাতেই মেয়ে চাকরি পেয়েছেন। এছাড়াও বিএড করেছেন মেয়ে। শুভেন্দু অধিকারীর বক্তব্যে সম্মানহানি হয়েছে বিধায়কের মেয়ের।
তপন চট্টোপাধ্যায়ের কলকাতায় দুটি ফ্ল্যাট আছে৷ বিধায়ক এদিন জানিয়েছেন, কলকাতায় তাঁর কোনও ফ্ল্যাট রয়েছে৷ স্ত্রী নেই, উত্তরাধিকারী একমাত্র মেয়ে। বিধায়কের কয়েক বিঘা জমি আছে৷ পুকুর, বাগান, বসতবাড়ি আছে৷ বিরোধী দলনেতা কেন মিথ্যা কথা প্রচার করেছেন। জবাব চেয়েছেন তপন চট্টোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সময় শুভেন্দু অধিকারী মা বলত। এখন তাঁকেই অপমান করেন রাজ্যের বিরোধী দলনেতা। এই বিষয়েও ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়৷
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications