পাপ বোধ থেকেই মনে ভয় মমতার! সিবিআই-এর হাত যেতে পারে কালীঘাটেও, হুঁশিয়ারি দিলীপের

কেন তিনি জেলের ভয় পাচ্ছেন। প্রশ্ন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি জেলে যেতে তৈরি।

কেন তিনি জেল যাওয়ার ভয় পাচ্ছেন। প্রশ্ন করলেন বিজেপি নেতা তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি জেলে যেতে তৈরি। পাপ বোধ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, যদি চিদাম্বরম পর্যন্ত হাত যেতে পারে, তাহলে তা যেতে পারে কালীঘাটেও।

মমতার কেন ভয়, প্রশ্ন দিলীপের

মমতার কেন ভয়, প্রশ্ন দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কেন জেলে যাওয়ার ভয়। প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাপ বোধ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। যে কাটমানি তৃণমূল নিয়েছে, তা ওপর পর্যন্ত গিয়েছে। সেই জন্য বারবার এই ধরনের কথা বলছেন মমতা। সিবিআই পদক্ষেপ নিতে শুরু করায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

'সিবিআই-এর হাত যেতে পারে কালীঘাটেও'

'সিবিআই-এর হাত যেতে পারে কালীঘাটেও'

সিবিআই কি কোনও নির্দোষকে ডেকেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন দিলীপ ঘোষের। যাঁদের সন্দেহ হয়েছে, তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।বলেছেন দিলীপ ঘোষ। হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, যদি চিদাম্বরম পর্যন্ত হাত যেতে পারে, তাহলে তা যেতে পারে কালীঘাটেও।

'এজেন্সিতে ভয় করেনি বিজেপি'

'এজেন্সিতে ভয় করেনি বিজেপি'

দিলীপ ঘোষ বলেছেন, এজেন্সিতে ভয় করেনি বিজেপি। ইউপিএ-র শাসনে মুখ্যমন্ত্রী থাকার সময় নরেন্দ্র মোদীকে ছয় থেকে আট ঘন্টা জেরা করেছিল সিবিআই। দিলীপ ঘোষ অমিত শাহকে জেরার পাশাপাশি জেলে ভরার কথাও উল্লেখ করেন। যার মনে পাপ আছে সেই ভয় করে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

'মাথা উঁচু করে রাজনীতি করুন'

'মাথা উঁচু করে রাজনীতি করুন'

আজ আমার ভাইকে ডেকেছে কাল আমাকে ডাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বারবার এই মন্তব্যে সন্দেহ হয়। কেননা তাঁরা মাথা উঁচু করে
রাজনীতি করেন। যদি কোনও কিছু না হয়ে থাকে, তাহলে কেন ভয় করছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন দিলীপ ঘোষ। তিনি ভয় পেলেও অন্য রাজ্যের বিরোধী মুখ্যমন্ত্রীরা তো
ভয় পাচ্ছেন না, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

'সিবিআই, সুপ্রিম কোর্ট নিজেদের কাজ করবে

'সিবিআই, সুপ্রিম কোর্ট নিজেদের কাজ করবে

দিলীপ ঘোষ বলেন, যা চলে এসেছে তা আর চলবে না। সিবিআই, সুপ্রিম কোর্ট নিজেদের মতো করে কাজ করছে। ফলে মানুষ ন্যায় পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+