আরজি করে কেন চার তলার সেমিনার হলের কাছে সংস্কারের কাজ? রাজ্যকে ভৎর্সনা হাইকোর্টের

আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই দিন সন্ধ্যাতেই সেমিনার হলের কাছের অংশ ভাঙার কাজ শুরু হয়েছিল। কেন ওই অংশে ভাঙাচোরা কাজ শুরু হল? তাই নিয়ে প্রশ্ন তুললেন খোদ হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। রাজ্যকে ভৎর্সনা করল কলকাতা হাইকোর্ট।

বুধবার রাতে আরজি কর হাসপাতালে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে। সাত হাজার বহিরাগত আরজি করে এসে হামলা চালায়। হাসপাতালের ভিতর বাইরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। জরুরি বিভাগের তিন তলা পর্যন্ত উঠে গিয়েছিল তাণ্ডবকারীরা। চার তলায় সেই সেমিনার রুম। যেখানে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়।

High court

সেই সেমিনার রুম অক্ষত রয়েছে। সেই জায়গা সুরক্ষিত রয়েছে। রাজ্যের তরফ এই কথা জানানো হয় আদালতে। এত তাড়াহুড়ো কিসের? কেন সংস্কারের কাজ শুরু করা হল? সেই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট৷ সব হাসপাতালেই বিশ্রামের জন্য পর্যাপ্ত ঘর রয়েছে। এই কথা জানায় হাইকোর্ট। ঘটনাস্থল যে নিরাপদ, সেই বিষয়ে রাজ্যকে হলফনামা দিতে হবে। এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরজি কর হাসপাতালে এই ঘটনা চলতে থাকলে পরিষেবা বন্ধ করে দেওয়া হোক। এই কথাও এদিন উঠেছে। হাসপাতালের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা হোক৷ এই আবেদনও শুনানির সময় রাখা হয়েছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বক্তব্যের নির্যাসও হাইকোর্টে এদিন রাখা হয়।

রাজ্য ও পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট এদিন যথেষ্ট উষ্মাপ্রকাশ করেছে। হলফনামা দিয়ে গোটা বিষয়টি রাজ্য সরকার জানাবে। এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেও এই বিষয়ে তদন্তের কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+