খালিস্তানি শব্দ প্রসঙ্গে কেন মন্তব্য করলেন না প্রধানমন্ত্রী মোদী? ক্ষুব্ধ বাংলার শিখ সম্প্রদায়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতে সভা করে ফিরে গেলেন। কিন্তু 'খালিস্তান' শব্দ প্রয়োগ ইস্যুতে কোনও কথাই বললেন না। এই বিষয়ে বাংলার শিখ সম্প্রদায়ের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছে। আগামী দিনে আরও বড় আন্দোলনের ডাক দিল শিখ সম্প্রদায়ের মানুষজন। এমন কথা বুধবার দাবি করা হয়েছে।
শুভেন্দু অধিকারী রাজ্যের আইপিএস অফিসারকে খালিস্তানি কটুক্তি করেছিলেন। এমন অভিযোগ সামনে এসেছে। যদিও সেই কথার সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি নেতৃত্ব এই বিষয়টি সত্য নয় বলে দাবি করেছে। কিন্তু শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়ায়।

বিজেপির রাজ্য সদর দফতরের সামনে বিক্ষোভ। শিখ সম্প্রদায়ের মানুষরা গত ২০ ফেব্রুয়ারি থেকে এই বিক্ষোভ চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও বার্তা পাঠানো হয়েছিল। রাজ্যে এসে প্রধানমন্ত্রী এই বিষয়ে বক্তব্য রাখবেন। এমন কথা মনে করেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষজন। কিন্তু তেমন কিছুই হয়নি। সুভেন্দু অধিকারীকেও কোনওভাবে এই বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি বলে খবর।
বিজেপি নেতারা পাগড়ি মাথায় পরে গুরুদ্বারে যান। তখন তারা কি খালিস্তানি হয়ে যান? সেই প্রশ্ন তোলা হয়েছে। আগামী দিনে এই ইস্যুতে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। বিজেপি নেতাদের গুরুদ্বারে ঢুকতে দেওয়া হবে না। এই বার্তাও দেওয়া হয়েছে।
মুরলীধর সেন লেনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন শিখ সম্প্রদায়ের মানুষ জন। তবে বুধবার সেই আন্দোলনের ঝাঁঝ বাড়ে। মহিলারা উপস্থিত হয়েছিলেন এদিনের আন্দোলনে। শুভেন্দু অধিকারীর কুশপুতুল তৈরি করা হয়। বড় রাস্তায় সেই কুশপুতুল এনে বিক্ষোভ দেখানো হয়।
অবিলম্বে শুভেন্দু অধিকারীর শাস্তি চাই। এই দাবি ওঠে। বিধায়ক পদ যাতে খারিজ করা হয়। তেমন দাবিও তোলা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার কুশপুতুল দাহ করা হয়। আগুন জ্বালিয়ে দেওয়া হয় রাস্তার উপরেই। যদিও পরে পরিস্থিতি আয়ত্ত্বে আছে।












Click it and Unblock the Notifications