দেহ টুকরো টুকরো করেই টাকা তুলতে যান মা-মেয়ে! কিন্তু কুমোরটুলি ঘাটকেই কেন বেছে নিলেন তাঁরা? অবাক করা তথ্য

Kolkata Murder Case: মঙ্গলবার সাত সকালে কুমোরটুলিতে রোমহর্ষক ঘটনা (Kumartuli Murder Case)! নৃশংস ভাবে পিসি শাশুড়ির দেহ টুকরো করে তা ট্রলিব্যাগে করে গঙ্গারঘাটে ফেলার চেষ্টা। ইতিমধ্যেই মা এবং মেয়ে অর্থাৎ আরতি ঘোষ ও ফাল্গুনি ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আর সেই ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তির লোভেই দেহ টুকরো করে নৃশংস ভাবে খুন করা হয়।

শুধু তাই নয়, প্রথমে ভ্যানে করে পরে ট্যাক্সিতে করে দেহ বাক্সে ভরে নিয়ে আসা হয় আহিরিটোলা-কুমোরটুলি ঘাটে। কিন্তু দেহ আর ফেলা সম্ভব হয়নি। হাতেনাতে ধরা পড়ে যায় মা এবং মেয়ে (Kolkata Murder Case) ।

Kolkata Murder Case

Kolkata Murder Case: খুনের পর গয়নার অর্ডার

জানা যাচ্ছে, খুনের পরেই ২৫ হাজার টাকা ব্যাঙ্কের এটিএম থেকে তোলা হয়েছিল। আগে থেকেই পাসওয়ার্ড জেনে নিয়েছিল অভিযুক্ত। মৃতের নামে ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাড়ে তিন লাখ টাকা ছিল। আর সেটা জানত মা এবং মেয়ে। আর সেই কারনেই নিজের আত্মীয়কে এভাবে নৃশংস ভাবে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের।

শুধু তাই নয়, বউ বাজারের একটি সোনার দোকান থেকে একটা গয়নার অর্ডার দেওয়া হয় বলেও খবর। তার দাম প্রায় ৫০ হাজার টাকা। অন্যদিকে অভিযুক্ত আরতি নার্সিং ট্রেনিং নিয়েছিলেন। ফলে অনেক কিছুই জানা ছিল। আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দেহ টুকরো টুকরো করা হয় বলে দাবি পুলিশের।

Kolkata Murder Case: কেন কুমোরটুলিতেই দেহ ফেলা হল?

এত সকালে কেন কুমোরটুলিতে দেহ বাক্সে করে নিয়ে যাওয়া হল? পুলিশ সূত্রে খবর, আরতি ঘোষের মেয়ে ফাল্গুনি ঘোষ ছোট থেকে ওই এলাকাতেই ছিলেন। পুরো এলাকা হাতের তালুর মতো চেনা বলে অভিযোগ। আর সেই কারণেই প্রথমে ভ্যানে করে এবং পরে মধ্যমগ্রামের দোলতলা থেকে ট্যাক্সি করে কুমোরটুলি যান বলে দাবি। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে দেহ ফেলার আগে গোটা এলাকা মা এবং মেয়ে রেইকি করে বলেও অভিযোগ। সময়টা শুরু গোলমাল হয়ে যায় বলে দাবি পুলিশের।

Kolkata Murder Case: চুরির অভ্যাস ছিল!

কুমোরটুলি কাণ্ডে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পাড়ার লোকজনের দাবি, ধৃত মা এবং মেয়ের হাতটানের অভ্যাস ছিল। চুরি অভ্যাস আছে। তাঁরা যে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলবে তা বুঝতে পারেনি এলাকার মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে পাড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+