রাজীব কুমারের জন্য মমতা প্রাণ দিতেও তৈরি! প্রশ্ন তুললেন অধীর
রাজীব কুমারকে নিয়ে কেন এত চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রশ্ন তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
রাজীব কুমারকে নিয়ে কেন এত চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রশ্ন তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার বিকেলে সিবিআই পুলিশ টানাপোড়েনের পর তিনি পশ্চিমবঙ্গে ৩৫৬ ধারা জারির দাবি করেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ নিয়ে কটাক্ষ করলেন অধীর চৌধুরী।

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর প্রশ্ন বাংলায় অনেক গরিব লোক রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এমন দুই সাংসদ রয়েছেন, যাঁরা চিটফআন্ড কাণ্ডে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ভুবনেশ্বরে জেল খেটেছেন। তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এন চিন্তিত দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন এত উদ্বেলিত হতেও দেখা যায়নি। এর পিছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। মন্তব্য করেছেন অধীর চৌধুরী। পরে কারণ সামনে আসবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী রাজীব কুমারের জন্য প্রাণ দিতেও কেন তৈরি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর। আদালতে আইনি লড়াই না লড়ে মুখ্যমন্ত্রীর রাজীব কুমারের পাশে থাকা এমন কী প্রাণ দিতে তৈরি হওয়া নিয়ে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। সব কাজ ফেলে, বিধানসভা না গিয়ে মেট্রো চ্যানেলে মমতার পড়ে থাকাকে নাটক বলেছেন অধীর।












Click it and Unblock the Notifications