‘আমি সাচ্চা হিন্দু’ সাফাই গাইতে হচ্ছে কেন মুখ্যমন্ত্রীকে? প্রশ্ন অধীরের
মমতাকে সাচ্চা হিন্দু বলে সাফাই গাইতে হচ্ছে কেন? এবার সেই প্রশ্ন তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
কলকাতা, ২০ এপ্রিল : মমতাকে সাচ্চা হিন্দু বলে সাফাই গাইতে হচ্ছে কেন? এবার সেই প্রশ্ন তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মমতার কথা প্রসঙ্গেই অধীরবাবুর জিজ্ঞাসা, 'দিদি, সাচ্চা হিন্দু বলতে হচ্ছে কেন আপনাকে? ফেসবুকে এই জিজ্ঞাসা করে অধীরবাবু বলেন, আপনি ব্রাহ্মণ সবাই জানে। আমিও জানি। কিন্তু নিজেকে সাচ্চা হিন্দু না বলে সাচ্চা মানুষ বলুন। কর্ম দ্বারা প্রমাণ করুন, আপনি প্রকৃত অর্থেই মানুষ।
সেইসঙ্গে অধীরবাবু এদিন বলেন, বাংলার আকাশে সাম্প্রদায়িকতার কালো মেঘ ঘনিয়ে এসেছে। কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার সাম্প্রদায়িক প্রতিযোগিতা শুরু করেছে। আমার আবেদন আপনারা এই প্রতিযোগিতা বন্ধ করুন।













Click it and Unblock the Notifications