কেন তাঁকেই শুধু জেরা, হাইকোর্টে প্রশ্ন রাজীব কুমারের! এক প্রভাবশালী বিজেপি নেতার নাম উল্লেখ
কেন তাঁকেই শুধু জেরা, হাইকোর্টে শুনানির সময় প্রশ্ন তুললেন আইপিএস রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায়।
কেন তাঁকেই শুধু জেরা, হাইকোর্টে শুনানির সময় প্রশ্ন তুললেন আইপিএস রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, সারদা চিটফান্ড মামলায় বর্তমানে প্রভাবশালী বিজেপি নেতা তথা আসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম থাকলেও, কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই প্রশ্নও উঠে আসে। আইনজীবী প্রশ্ন করেন পশ্চিমবঙ্গ সরকারের গঠিন সিটের ১২১জন অফিসারের মধ্যে থেকে কেন শুধুমাত্র রাজীব কুমারকে বারবার জেরার জন্য ডাকা হচ্ছে।

সিবিআই এর আগে বারবার দাবি করেছে, ২০১৩ সালে সিট গঠনের পর থেকে তদন্তের নামে সারদা তদন্তে তথ্য প্রমাণ লোপাট করেছেন রাজীব কুমার। এছাড়াও বেশ কয়েকবার তদন্তের জন্য ডাকা হলেও তাতে আমল দেননি তিনি।
এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কলকাতা ছেড়ে কোথাও যেতে পারবেন না রাজীব কুমার। পাসপোর্ট জমা রাখতে হবে। রাজ্য সরকারের কোনও কাজেও যেতে পারবেন না তিনি। সরকারি বাসভবনে প্রতিদিন সকালে এক সিবিআই অফিসার গিয়ে তাঁর কলকাতায় উপস্থিতি নিশ্চিত করবেন। এমনও শর্ত দেওয়া হয়েছিল রাজীব কুমারকে।
জুনে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন রাজীব কুমার। প্রায় ৪ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকরা। হেফাজতে নিয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত ঘিরে বিতর্কের সূত্রপাত।
মে মাসের শেষের দিকে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রকের অভিবাসন দফতর। সুপ্রিম কোর্টে রাজীব কুমারের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দেওয়ার পর এই লুক আউট নোটিস জারি করা হয়। তিনি যাতে ভারতের বাইরে পালিয়ে যেতে না পারেন সেই জন্য ছিল এই নোটিশ।












Click it and Unblock the Notifications