মোহভঙ্গ না ক্ষমতার ক্ষিদে! কোন কারণে বিপ্লব মিত্রের 'ঘরওয়াপসি', দিলীপের ব্যাখ্যায় ফাঁস সত্যিটা

মোহভঙ্গ না ক্ষমতার ক্ষিদে! কোন কারণে বিপ্লব মিত্রের 'ঘরওয়াপসি', দিলীপের ব্যাখ্যায় ফাঁস সত্যিটা

মাত্র এক বছরের মধ্যেই বিজেপির মোহ কেটে গিয়েছিল বিপ্লবের। গতকালই ফের তৃণমূলে কংগ্রেসে যোগ দান করেন উত্তরবঙ্গের দাপুটে নেতা বিপ্লব মিত্র। তাঁর ঘরওয়াপসিতে চাঙ্গা উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কিন্তু এক বছরের মধ্যেই কেন বিজেপি থেকে ফিরে এলেন তিনি। এর কারণ ব্যাখ্যা করেছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন নিরাপত্তা চেয়েছিলেন বিপ্লব। সেটা সকলকে দেওয়া সম্ভব নয়।

বিপ্লব মিত্রের ঘরওয়াপসি

বিপ্লব মিত্রের ঘরওয়াপসি

বিজেপিতে যোগ দেওয়ার ১ বছরের মধ্যেই ঘরে ফিরলেন উত্তরবঙ্গের দাপুটে নেতা বিপ্লব মিত্র। মুকুলের হাত ধরে গত বছরই বিজেপিতে যোগ দিয়েছিলেন বিপ্লব মিত্র। একুশের ভোট আসার আগেই গেরুয়া শিবিরের মোহভঙ্গ হয়েছে তাঁর। ফের ঘরে ফিরেছে এসেছেন ঘরের ছেলে। গতকাল তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের মহাসচিপ পার্থ চট্টোপাধ্যায়।

 মুকুলকে জবাব মমতা

মুকুলকে জবাব মমতা

মুকুলের হাত ধরেই বিজেপিতে গিয়েছিলেন বিপ্লব। তাঁর সঙ্গে বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর এবং নেতা যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে এক কথায় মুকুলকে জবাব দিয়েছেন মমতা। বিজেপিতে যোগ দিয়েও কোণঠাসা হয়ে রয়েছেন মুকুল। দলের সাংগঠনিক বৈঠকেই দলনেত্রী বার্তা দিয়েছিলেন যাঁরা ফিরতে চান ফিরে আসুন।

দিলীপের ব্যাখ্যা

দিলীপের ব্যাখ্যা

বিল্পব মিত্রের তৃণমূলে ফেরা নিয়ে অন্য ব্যাখ্যা দিয়েছে বিজেপি শিবির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিজেপিতে এসে নিরাপত্তা চেয়েছিলেন বিপ্লব। সেটা সব সময় সকলকে দেওয়া সম্ভব নয়। বিরোধীদের উপর রাজ্যে আক্রমণ বাড়ছে সেটা দেখে গিয়েছেন তিনি।

 অনুব্রতকে আক্রমণ

অনুব্রতকে আক্রমণ

পার্টি অফিস থেকে লকডাউনের দিন ঘোষণা নিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন দিলীপ। তিনি কটাক্ষ করে বলেেছন রাজ্যে কিছু কিছু ছোট জমিদার আছেন যাঁরা মৌরসিপাট্টা চালাচ্ছেন। প্রশাসন আইন কানুন বলে কিছু নেই। পার্টিই সর্বেসর্বা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+