মেয়র পদে শোভনের বদলি কে! বিচ্ছেদ-ক্ষণে জল্পনায় উঠে আসছে যে সব নাম

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর মেয়র পদ থেকেও তাঁর সরে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর মেয়র পদ থেকেও তাঁর সরে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। এই অবস্থায় শোভনের ছেড়ে যাওয়া পদগুলিতে কে দায়িত্ব সামলাবেন, তা বণ্টন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু কে হবেন কলকাতা পুরসভার মেয়র তা নিয়েই এখন জোর জল্পনা চলছে।

মেয়র পদে শোভনের স্থলাভিষিক্ত কে! বিচ্ছেদ-ক্ষণে জল্পনায় উঠে আসছে যে সব নাম

শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেই, খালি হয়ে যাবে গুরুত্বপূর্ণ এই পদ। শোভনের ছেড়ে যাওয়া সেই আসনে বসবেন কে, তা নিয়েও জল্পনা চলছে রাজনৈতির মহলে। একে একে ভেসে উঠছে অনেক নাম। দেবাশিস কুমার থেকে মালা রায়, দেবব্রত মজুমদার থেকে অতীন ঘোষ, অনেক নাম নিয়ে কথা হচ্ছে।

সেইসঙ্গে আরও একটা জল্পনা শুরু হয়েছে, বর্তমান কাউন্সিলররা কেউ নন, নতুন কেউ মেয়র হতে পারে। আগামী ডিসেম্বরে ১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। সেই নির্বাচন তেকে মেয়র পদপ্রার্থী করে বিশেষ কাউকে জিতিয়ে আনা হতে পারে।

বর্তমানে কাউন্সিলর ছাড়া কেউ মেয়র হতে পারবেন না। সেই নিয়মের বেড়াজালে আনকোরা কাউকে মেয়র পদে বসানো যাবে না। আগে মেয়র পদে বসিয়ে পরে জিতিয়ে আনার নিয়ম খাটবে না এখানে। তাই উপনির্বাচন পর্যন্ত অপেক্ষা করেই মেয়র হতে পারেন অন্য কেউ। ততদিন পুর কমিশনার খলিল আহমেদই দায়িত্ব সামলাবেন।

আর দীর্ঘদিন পুরসভার মেয়র পারিষদের দায়িত্ব সামলানো দেবাশিস কুমার বা মালা রায়দের মধ্যে কেউ হতে পারেন পরবর্তী মেয়র। মেয়র পারিষদদের মধ্যে এই দুজনই এগিয়ে রয়েছেন মেয়র পদে। তবে নতুন কেউ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+