RG Kar Hospital: সেমিনার হলের চাবিতেই লুকিয়ে আসল রহস্য? কোথায় কার কাছে থাকে সেই চাবি?
আরজিকর হাসপাতালের সেমিনার হলে সকালে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের অর্থনগ্ন রক্তাক্ত দেহ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল সেই সেমিনার হলে প্রবেশ করেছিল ধৃত সঞ্জয় রায়। দেহের পাশে তার ইয়ার ফোন পাওয়া গিয়েছিল।
কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল ? হাসপাতালে একেবারে প্রাইভেট এলাকার মধ্যে পড়ে এই সেমিনার হল। এখানে সকালে ক্লাস হয় রাতে কর্তব্যরত চিকিৎসকরা বিশ্রাম নেন এবং অনেক পড়ুয়া চিকিৎসক পড়াশোনা করেন। তাহলে যেখানে কেবল মাত্র কলেজের চিকিৎসক, অধ্যাপক এবং পড়ুয়াদের প্রবেশাধিকার রয়েছে সেখানে কীভাবে ঢুকবে সঞ্জয় রায়।

এই প্রশ্ন ঘোরা ফেরা করছে প্রথম দিন থেকেই। সেই সময় সেমিনার হলে যে নির্যাতিতা ঘুমিয়ে রয়েছেন সেকথাই বা জানল কি করে সে। তাহলে কি আগে থেকেই সঞ্জয় রায় টার্গেট করেছিল নির্যাতিতা চিকিৎসককে। আগে কি রেইকি করে গিয়েছিল সে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গত ১মাসের সিসিটিভি ফুটে চেয়ে পাঠিয়েছে সিবিআই। আজই তারা হাতে পেয়েছে সঞ্জয় রায়কে।
তবে ময়না তদন্তের রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে তাতে একজন মদ্যপ ব্যক্তির পক্ষে এটা করা সম্ভব নয়। সেটা বলছেন হাসপাতালের চিকিৎসকরা। তাহলে কি এই ঘটনার নেপথ্যে আরও অনেকে রয়েছে। তারা কারা সেটা খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ। তবে রহস্য আরও জোড়াল হচ্ছে সেমিনার হলের চাবি ঘিরে। চেস্ট মেডিসিন বিভাগের প্রধান জানিয়েছেন ঘটনার দিন বিকেল ৫ টা পর্যন্ত ক্লাস হয়েছিল সেমিনার হলে। তারপরে সেমিনার হল বন্ধ করে চাবি রেখে দেওয়া হয় নার্সিং স্টেশনের পাশে।
সেখানেই তাকে সেমিনার হলের চাবি। নার্সিং সুপার জানিয়েছে একটি বক্সে মধ্যে চাবিটি রাখা থাকে। হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের যখন প্রয়োজন হয় তখন তাঁরা সেটা নিয়ে যান। বলা থাকে কেবল যথাস্থানে যেন সেই চাবি যাওয়ার সময় রেখে দেওয়া হয়। অর্থাৎ এক কথায় সেমিনার হলের চাবি যে অনাথ অবস্থাতেই পড়ে থাকে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তাহলে কি নির্যাতিতা সেখানে পৌঁছনোর আগে চাবি নিয়ে ভেতরে কেউ ঢুকে বসেছিল। আগেও কি সঞ্জয় রায় সেই সেমিনার হলে প্রবেশ করত তা নিয়ে বিপুল ধন্ধ তৈরি হয়েছে।
নার্সিং সুপার আরও জানিয়েছে, সেমিনার হলে বাইরের কেউ প্রবেশ করতে পারে না। সেটা একেবারেই চিকিৎসকদের জোন। প্রশ্ন হচ্ছে তাহলে সঞ্জয় রায় সেখানে পৌঁছল কীভাবে? তাহলে কি চিকিৎসকদের কেউ তাকে সেখানে নিয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications