Justice Joymalya Bagchi: সুপ্রিম কোর্টে আরও এক বাঙালি বিচারপতি, ৩১-এ প্রধান বিচারপতি হবেন বিচারপতি বাগচী
Justice Joymalya Bagchi: আরও এক বাঙালি বিচারপতি যাচ্ছেন সুপ্রিম কোর্টে (Supreme Court)। কোনও রাজ্যের হাইকোর্টে না গিয়েই সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন কলকাতা হাইকোর্টের (Calcutta high court) বিচারপতি জয়মাল্য বাগচী। শুধু তাই নয়, তিনি ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি হবেন বলেও সুপ্রিম কোর্টের কলেজিয়ামের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা যাচ্ছে, প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম ইতিমধ্যে বিচারপতি বাগচীর (Justice Joymalya Bagchi) নিয়োগে সিলমোহর দিয়েছেন। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে বিচারপতি হয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। দেশের শীর্ষ আদালতে আরও এক বাঙালি, বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi)।

যা অবশ্যই প্রত্যেক বাঙালির কাছেই গর্বের খবর। আলতামাস কবীর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হয়েছিলেন। দীর্ঘ সময় কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসাবে দায়িত্ব সামলেছেন। প্রধান বিচারপতি হিসাবেই আলতামাস কবীর অবসর নেন। যা ছিল ২০১৩ সাল।
এরপর থেকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেউ আর হননি। ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি হবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। দীর্ঘ সময় ধরে প্রধান বিচারপতি হিসাবে থাকবেন বিচারপতি বাগচী।
Justice Joymalya Bagchi: দীর্ঘ সময় কলকাতা হাইকোর্টের সঙ্গে যুক্ত
বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্ট থেকেই বিচারপতি জয়মাল্য বাগচীর আইনজ্ঞ হিসাবে কেরিয়ার শুরু। ১৯৯১ সালে আইনজীবী হিসাবে প্র্যাকটিশ শুরু করেন। কয়েক বছরের মধ্যেই একজন প্রতিষ্ঠিত আইনজীবী হিসাবে খ্যাতি পান। দেশের বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অসংখ্য ফৌজদারি এবং সাংবিধানিক আইনের মামলায় আইনজীবী হিসাবে শুনানিতে অংশ নেন বিচারপতি জয়মাল্য বাগচী।
২০১১ সালের জুন মাসে কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন বিচারপতি বাগচী। মাঝে একেবারে কিছুদিনের জন্য অন্ধ্রপ্রদেশ হাই কোর্টে বিচারপতি হিসাবে কাজ বদলি হন। ফের কলকাতা হাইকোর্টে ফিরে আসেন বিচারপতি জয়মাল্য বাগচী। দীর্ঘ সময় কলকাতা হাইকোর্টের সঙ্গে যুক্ত থাকার কারণে একাধিক প্রধান বিচারপতির সঙ্গে ডিভিশন বেঞ্চে বসেছেন বিচারপতি বাগচী।
শুধু তাই নয়, একাধিক গুরুত্বপূর্ণ রায়ের ক্ষেত্রে বিচারপতি জয়মাল্য বাগচীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশেষ করে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের লেখা 'দ্বিখণ্ডিত' নিষিদ্ধ করার মামলা সহ একাধিক হাই প্রোফাইল মামলায় বিচারপতি বাগচী বারবার প্রমাণ করেছেন মত প্রকাশের স্বাধীনতায় কতটা বিশ্বাস করেন।












Click it and Unblock the Notifications