Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Who Was Dr RG Kar: ১০০ বছরের ইতিহাসের সাক্ষী এই হাসপাতাল, কে ছিলেন ড. আরজি কর?

Who Was Dr RG Kar: মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। আর এরপর থেকেই গোটা দেশের নজর ঘুরে গিয়েছে কলকাতার আরজিকল মেডিক্যাল কলেজের দিকে। ভারতের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই হাসপাতালের ইতিহাস কিন্তু অনেক পুরনো। ১৮৮৬ সালে তৈরি হওয়া

এই মেডিকেল কলেজ ছিল এশিয়ার সর্বপ্রথম বেসরকারি মেডিকেল কলেজ। এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন ডঃ রাধা গোবিন্দ কর (R.G KAR)। তাঁর নামেই পরবর্তীকালে এই মেডিক্যাল কলেজের নামকরণ হয় আরজি কর মেডিকেল কলেজ। ডঃ রাধা গোবিন্দ কর (R.G KAR) ১৯১৮ সাল পর্যন্ত ছিলেন এই প্রতিষ্ঠানের সেক্রেটারি।

Who Was Dr RG Kar

১৯৫৮ সালের ১২ই মে পশ্চিমবঙ্গ সরকার এই কলেজের দায়িত্ব গ্রহণ করে। তারপর থেকেই এটি সরকারি মেডিক্যাল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে চিকিৎসা সংক্রান্ত প্রায় সব বিভাগের পঠন পাঠনের সুযোগ আছে। এমবিবিএস থেকে শুরু করে স্নাতকোত্তর, পিজি ডিপ্লোমা বা পোস্ট ডক্টরঅরাল কোর্স করার সুযোগ আছে এখানে।

তথ্য বলছে একটি ভাড়া বাড়িতে প্রথম এই মেডিকেল কলেজ শুরু করেন ডক্টর রাধাগোবিন্দ কর। তৎকালীন কলকাতার বৈঠকখানা রোডের একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। ১৮৫২ সালের এক চিকিৎসক পরিবার এই জন্ম ডঃ রাধা গোবিন্দ করের। বাবা ছিলেন চিকিৎসক। স্কুলের পচন-পাঠন শেষ করার পর বাবার পথেই হাঁটেন তিনি।

বর্তমান কলকাতা মেডিকেল কলেজ তথা তৎকালীন বেঙ্গল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন রাধা গোবিন্দ কর। পরে তিনি উচ্চ শিক্ষার জন্য চলে যান এডিন বরায়। সেখান থেকে ডাক্তারের ডিগ্রি নিয়ে কলকাতায় ফিরে আসেন ১৮৮৬ সালে।

কলকাতায় ফিরে রাধা গোবিন্দ কর বুঝতে পারেন, ঔপনিবেশিক শাসনে চিকিৎসা পরিষেবা পাওয়া সাধারণ মানুষের জন্য কতটা কঠিন হয়ে উঠেছে। সে ডাক্তারি পড়ার জন্যই হোক বা রোগী হিসেবেই হোক। এরপরই তার মাথায় একটি মেডিক্যাল কলেজ স্থাপনের ভাবনা আসে। তার সেই মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি একটি পত্রিকায় প্রকাশ পায়।

জানা যায়, প্রথম যখন মেডিক্যাল কলেজ স্থাপন করেন, তখন তিন বছরের ডাক্তারের কোর্স করানো হতো সেখানে। আর সেই মেডিক্যাল কলেজ তৈরির জন্য অনুদান এসেছিল গোটা বাংলা থেকে। কিছুদিন পর বৈঠকখানা রোড থেকে মেডিক্যাল কলেজ সরিয়ে নিয়ে যাওয়া হয় বউবাজারে তথা মধ্য কলকাতায়। সেই সময় এই মেডিক্যাল কলেজের সঙ্গে কোন হাসপাতাল ছিল না।

হাওড়ায় ২৪টি বেডের মায়ের হাসপাতালে ট্রেনিংয়ের জন্য দেওয়া হতো ছাত্র-ছাত্রীদের। টেলিগ্রাফের একটি রিপোর্ট বলছে, ১৮৯৮ তে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য চার একর জমি কেনা হয়। সেই সময় ওই জমির দাম ছিল ১২০০০ টাকা। বর্তমানে যেখানে আরজিকর হাসপাতাল রয়েছে সেটাই ওই জমি। ঠিক চার বছর বাদে অর্থাৎ ১৯০২ সালে তৎকালীন রাজ্যপাল ওই হাসপাতালে উদ্বোধন করেছিলেন।

হাসপাতালে বেডের সংখ্যা ছিল মাত্র ৩০। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অয়ালবার্ট ভিক্টর এর নামে নামকরণ করা হয়েছিল। পরবর্তীকালে একাধিক নতুন বিল্ডিং তৈরি হলেও যে মূল ভবনের প্রথম মেডিকেল কলেজ স্থাপন হয় সেটি আজও বিদ্যমান।

১৯০৪ সালে কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জেন্ট অফ বেঙ্গল এর সঙ্গে কাঠ ছাড়া বাঁধে আরজিকর হাসপাতাল। তারপর মেডিকেল কলেজটির নামকরণ হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ। ১৯১৬ সালে লর্ড কার্মিসেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এই হাসপাতালের। এর ঠিক দু'বছর পর ১৯১৮ সালের ডিসেম্বর মাসে প্রয়াত হন ডক্টর রাধা গোবিন্দ কর। তবে ততদিনে একাধিক স্বীকৃতি পেয়েছে এই মেডিক্যাল কলেজ।

তাঁর মৃত্যুর ঠিক এক বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয় এই কলেজকে। যেহেতু লর্ড কার্মিসেল এই কলেজের উন্নয়নে সাহায্য করছিলেন, তাঁই তাঁর নামে নামকরণ হয় কার্মিসেল মেডিক্যাল কলেজ। ক্রমে ক্রমে এই কলেজে তৈরি হয় সার্জিকাল বিল্ডিং, অ্যানাটমি ব্লক। ১৯৩৫ সালে এই মেডিক্যাল কলেজের মধ্যেই তৈরি হয় কেদারনাথ দাস মেটারনিটি হাসপাতাল। ১৯৩৯ সালে তৈরি হয় পৃথক কার্ডিওলজি ডিপার্টমেন্ট। স্বাধীনতার পর ১৯৪৮ সালের ১২-ই মে ডক্টর রাধা গোবিন্দ করের নামে নামকরণ হয় আরজি কর।

Who Was Dr RG Kar: ১০০ বছরের ঐতিহ্য-

২০১৬ সালে রাজ্য সরকার আরজি কর মেডিক্যাল কলেজের ১০০ বছর উদযাপন করে। বর্তমানে প্রায় ১৫ একর জমির উপর অবস্থিত এই হাসপাতালে ১০ বিল্ডিং এবং ৭টি হোস্টেল। রয়েছে ১২১০ টি বেড। এই কলেজে স্বাধীনতা সংগ্রামের অন্যতম শরিক সে কথা বলেছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং আরজি করের প্রাক্তনী সুশান্ত বন্দ্যোপাধ্যায়। একটা অনুষ্ঠানে শশী পাঁজা বলেছিলেন, এক সময় এই মেডিক্যাল কলেজকে অনেকেই খালের কলেজ বলে উল্লেকঝ করতেন। বর্তমানে প্রতি বছর ১৫০ জন পড়ুয়া এমবিবিএস কোর্সে ভর্তি হন। আর নার্সিং কলেজে প্রতি বছর ৪৫ জন ভর্তি হন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+