পার্থর পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে তৃণমূলের কারা, জল্পনা তুঙ্গে
তৃণমূলের (Trinamool Congress) অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার। বিজেপি (BJP) ভোটে সামনে ইডি-সিবিআই (ED-CBI) কে দিয়ে ভয় দেখায়, এমনটাই অভিযোগ ঘাসফুল শিবিরের। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইস্যুতে তারা বল
তৃণমূলের (Trinamool Congress) অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার। বিজেপি (BJP) ভোটে সামনে ইডি-সিবিআই (ED-CBI) কে দিয়ে ভয় দেখায়, এমনটাই অভিযোগ ঘাসফুল শিবিরের। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইস্যুতে তারা বলছে, দোষ মুক্ত হয়ে বেরিয়ে আসতে হবে তাঁকেই। সেই পরিস্থিতিতে আরও বেশ কয়েকজনের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যাঁদের যে কোনও সময় ফের ইডি কিংবা সিবিআই তলব করতে পারে।

সাম্প্রতিক সময়ে যাঁদেরকে জিজ্ঞাসাবাদ
গত কয়েকমাসের মধ্যে যাঁদেরকে ইডি কিংবা সিবিআই জিজ্ঞাসাবাদ গরু পাচার, কয়লা পাচার কিংবা এসএসসি দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ করেছে তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং পরেশ অধিকারী। এছাড়াও তৃণমূলের বীরভূম জেলা সভাপতিঅনুব্রত মণ্ডলকে জেরা করেছে সিবিআই। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডি বুধবারে দীর্ঘক্ষণ জেরা করে বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকে।

কাদের ডাকতে পারে কেন্দ্রীয় সংস্থাগুলি
ওপরে উল্লিখিত নেতা-মন্ত্রীরা ছাড়াও ইডি-সিবিআই-এর স্ক্যানারে রয়েছেন রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈন এমনটাই খবর সূত্রের। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে মন্ত্রী থাকা অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে পাঁচকে হাজতে যেতে হয়েছে। যার শুরুটা হয়েছিল মদন মিত্রকে দিয়ে। পরবর্তী সময়ে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় মন্ত্রী থাকা অবস্থায় জেলে গিয়েছেন। সব ক্ষেত্রেই তৃণমূলের তরফে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলা হয়েছিল। তবে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসা বলার পাশাপাশি বিষয়টিকে বিচার করার জন্য সাধারণ মানুষের ওপরে ছেড়ে দিয়ে বলা হয়েছে, অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে।

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অবস্থান
গ্রেফতার হওয়ার ছয়দিন পরে পার্থ চট্টোপাধ্যায় প্রথমে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া কথা জানানো হয় নবান্ন থেকে। পরে মুখ্যমন্ত্রী সেকথা সাংবাদিকদের জানান। বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বাছাই করা নেতা যেমন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের সঙ্গে বৈঠক করে দলের সব থেকে সরিয়ে দেওয়া কথা জানান। তবে পার্থ চট্টোপাধ্যায়ের দফতরগুলো আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকছে। অন্যদিকে তৃণমূলের মহাসচিবের পদ এখন কাউকেই দেওয়া হচ্ছে না। তবে জাগো বাংলার সম্পাদক করা হয়েছে সুখেন্দুশেখর রায়কে। পার্থ চট্টোপাধ্যায়ের নবান্নের নাম ফলকও এদিন মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার ঘোষণার পরেই সরিয়ে দেওয়া হয়।

এদিনও ইডির তল্লাশি
বুধবার সারা রাত টাকা গোনার পরে এদিন ভোর রাতে ইডির আধিকারিকরা অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। জানানো হয় ফ্ল্যাট থেকে নগদে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ছয় কেজি সোনাও উদ্ধার করা হয়েছে। এদিন বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, অর্পিতা প্রথমে ইডির আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে তাঁদের সামনে ভেঙে পড়েন এবং জানান পার্থ চট্টোপাধ্যায়ই সব টাকা রেখেছিলেন। অন্যদিকে বুধবার পরে বৃহস্পতিবারও পার্থ চট্টোপাধ্যায়কে সারা দিনই জেরার মুখে পড়তে হয়।












Click it and Unblock the Notifications