নিমেষে ভরে যাচ্ছে সাদা কাগজ, জুনিয়র ডাক্তাররা এবার সই সংগ্রহ অভিযানে
এবার গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামলেন জুনিয়র চিকিৎসকরা। লক্ষ্মীবারে, লক্ষ্মীপুজোর দিন এই কর্মসূচি শুরু হল। অনশন মঞ্চেই এই কর্মসূচিতে এগিয়ে এলেন বহু মানুষ। নতুন এই কর্মসূচি থেকে আরও বেশি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা? মানুষের জনসমর্থন পেতে এই গণস্বাক্ষর অভিযান? সেই প্রশ্ন উঠছে।
আরজি কর কাণ্ডে দুই মাসের বেশি আন্দোলনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর হাসপাতাল থেকে সেই আন্দোলনের সূত্রপাত। সেই আন্দোলন গোটা রাজ্যের সরকারি হাসপাতালে ছড়িয়ে পড়েছে। সিনিয়র চিকিৎসকরা একই ভাবে এই আন্দোলনে যোগ দিয়েছেন। জুনিয়র চিকিৎসকদের পাশে থাকছেন তাঁরা।

১০ দফা দাবিতে অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। ১৩ তম দিন আজ বৃহস্পতিবার। একাধিক জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে। তবু তারা পিছু হটছেন না। আন্দোলনকে আরও বড় করার ইঙ্গিত দিচ্ছেন প্রতিদিন।
দিন কয়েক আগে অনশন মঞ্চের সামনে দুর্নীতির হাঁড়ি রাখা হয়েছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ আছে। সাধারণ মানুষ সেই সব অভিযোগ কাগজে লিখে, সেই হাঁড়িতে জমা দিতে পারেন। এই কর্মসূচি নেওয়া হয়। দুটি হাঁড়ি রাখা হয়েছিল। বহু মানুষ কাগজে লিখে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ জমা দিয়েছেন ওই হাঁড়িতে। দুটি হাঁড়ি ভর্তি হয়ে গিয়েছে বলে খবর।
এবার গণস্বাক্ষর অভিযানের ডাক দেওয়া হল। এদিন অবসর মঞ্চের সামনে থেকেই শুরু হয়েছে গণস্বাক্ষর অভিযান। সকাল থেকেই বহু সাধারণ মানুষ, সিনিয়র চিকিৎসকরা অনশন মঞ্চে এসে উপস্থিত হন। সাদা কাগজে সেই সই সংগ্রহ শুরু হয়। নিমেষে পাতা ভর্তি হতে থাকে। এই সই সংগ্রহ অভিযান এখন চলবে।
গণ সাক্ষরের জন্য পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। জানা গিয়েছে, একাধিক জায়গায় মিছিল করে জুনিয়র চিকিৎসকরা যাবেন। ধর্মতলা থেকে চারদিকে যাবে এই মিছিল। ধর্মতলা থেকে শ্যামবাজার হয়ে সোদপুর যাবে। ধর্মতলা থেকে বিধাননগর যাবে। ধর্মতলা থেকে গড়িয়াহাট যাবে। সাধারণ মানুষের সই সংগ্রহ করা হবে।












Click it and Unblock the Notifications