21 July Shahid Divas: কলকাতার কোন রাস্তা সম্পূর্ণ বন্ধ? কোন পথ দিয়ে যাচ্ছে তৃণমূলের মিছিল?

আজ রবিবার ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ স্মরণে সমাবেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন। সকাল থেকেই কলকাতায় মিছিল ঢুকতে শুরু করেছে৷ অভিমুখ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে৷

মধ্য, উত্তর ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার যান নিয়ন্ত্রণ করা হয়েছে। রবিবার সকাল থেকেই বহু রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়ে গিয়েছে। রাস্তায় নেমে পড়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রত্যেকটি রাস্তায় ট্রাফিক ব্যবস্থার দিকে জোর দেওয়া হয়েছে।

21 july

ধর্মতলাকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণ যোগাযোগের সেতু বন্ধ। সেই ধর্মতলার রাস্তায় বন্ধ থাকছে। আজ রবিবার, ছুটির দিন৷ সেই কারণে সাধারণ অফিস যাত্রী ও কাজে বেরনো মানুষদের ছুটি। তারা রাস্তায় বেরোবেন না। তবুও সাধারণ মানুষদের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

জওহরলাল নেহরু রোড, লেনিন সরণী, এসএন ব্যানার্জি রোড, সেন্ট্রাল এভিন্যিউর রাস্তা সম্পূর্ণ বন্ধ৷ এই পথ দিয়ে উত্তর ও মধ্য কলকাতার মিছিলগুলো ধর্মতলা পৌঁছাবে৷ শ্যামবাজারের দিক থেকে আসা মিছিলগুলি গিরিশ পার্ক হয়ে ধর্মতলা পৌঁছাবে।

এছাড়াও আমহার্স স্ট্রিট, বি কে পাল এভিন্যিউ, বি বি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিন স্ট্রিট সিআইটি রোডেও যান নিয়ন্ত্রণ থাকছে৷ ডালহৌসি চত্বরে বাস দাঁড়া করানো থাকবে৷ ফলে সেই এলাকার রাস্তাও একমুখী বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

কলকাতার তিনটি রুটে ট্রাম চলাচল করে৷ আজ রবিবার দিনভর তিনটি রুটেই ট্রাম চলাচল বন্ধ থাকবে৷ এজেসি বোস রোড, হেস্টিংস, ক্যাথিড্রাল রোডের কিছু অংশ বন্ধ থাকছে৷ শহরের বিভিন্ন অংশ থেকে বাসে করে তৃণমূল কর্মী - সমর্থকরা ধর্মতলা পৌঁছাবেন। সেই বাস পার্কিংয়ের জন্যও একাধিক জায়গা নির্দিষ্ট করা হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+