ইকো পার্কের জয় রাইড কি রাজ্যের 'অজান্তে'-ই, ফিরহাদের বক্তব্যের পর উঠছে প্রশ্ন
দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পরেও আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি ৫ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ৩ বছরের একটি শিশু রয়েছে ভেন্টিলেশনে। তার দিদিও ভর্তি রয়েছে হাসপাতালে।
দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পরেও আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি ৫ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ৩ বছরের একটি শিশু রয়েছে ভেন্টিলেশনে। তার দিদিও ভর্তি রয়েছে হাসপাতালে। ইকো পার্কের এক কর্মীও ভর্তি হাসপাতালে। দুর্ঘটনার পর থেকে বন্ধ রাখা হয়েছে ইকোপার্কের সব জয়রাইড। ঘটনার তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বাইপাসের হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিবেশনে থাকা শিশুটির ব্রেন ইনজুরি রয়েছে। দুর্ঘটনার পর থেকে জ্ঞান হারালেও এখনও জ্ঞান ফেরেনি শিশুটির। ভেন্টিলেশন ছাড়া স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস চালাতে মঙ্গলবার চেষ্টা করবেন চিকিৎসকরা। বছর আটের অপর একটি শিশুর ডান পায়ে মঙ্গলবার অস্ত্রপচার হওয়ার কথা রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর টনক নড়েছে বিধাননগর কমিশনারেটের। প্রাকৃতিক বিপর্যয়ের সময় সব রাইড বন্ধ রাখার জন্য বিনোদন পার্ক কর্তৃপক্ষগুলিকে নির্দেশিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর কমিশনারেট। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, নিরাপত্তার জন্য কী কী বন্দোবস্ত ছিল তা জানাতে বলা হয়েছে। রাজ্য সরকারকে না জানিয়ে সেখানে কোনও প্রকল্প নেওয়া যাবে না বলে জানানো হয়েছে হিডকোর চেয়ারম্যানকে।
রবিবার সন্ধেয় প্রবল ঝড় ওঠায় ইকো পার্কে দুর্ঘটনা ঘটে। জাম্পিং বেলুন আছড়ে আহত হয় বেশ কয়েকটি শিশু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications