নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসা গোলাপ দলপতি এখন ঠিক কোথায়? ইডিকে কি বিভ্রান্ত করলেন কুন্তল ঘোষ, উঠছে প্রশ্ন
ইডির হেফাজতে থাকা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বারে বারে গোপাল দলপতির নামে অভিযোগ করছেন। তবে এই ব্যক্তি এখন ঠিক কোথায় রয়েছেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সংবাদ মাধ্যমের সামনে যখনই সুযোগ পাচ্ছেন বারে বারে গোপাল দলপতির নাম তুলছেন ইডির হেফাজতে থাকা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। কিন্তু এই নিয়োগ দুর্নীতিতে গোপাল দলপতির ভূমিকা যাচাই করতে তাঁর খোঁজ শুরু তেই অন্য চিত্র। আদতে তিহারে বন্দি নেই সে।
ফলে কুন্তল ঘোষ তদন্তকারীদের বিভ্রান্ত করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে শুরু করেছে বিভিন্ন মহলে।

কুন্তলের কথায় তিহারে
নিয়োগ দুর্নীতির তদন্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের পরেই সামনে আসে গোপাল দলপতি নাম। কুন্তল ঘোষ দাবি করেন, সে এখন তিহার জেলে বন্দি। চিটফান্ড মামলায় গোপাল দলপতির তিহারে বন্দি থাকার খবর জানা গিয়েছিল। অনেক টাকার হদিশ কিংবা হাত বদলের পিছনে গোপাল দলপতি যুক্ত বলে অভিযোগ করে কুন্তল।

খোঁজ নেই গোপাল দলপতির
গোপাল দলপতিকে হাতে পেতে দিল্লিতে যোগাযোগ করেছিলেন ইডির আধিকারিকরা। সেই সময় জানা গিয়েছে, জামিনে মুক্ত হওয়ার পরে তার আর কোনও খোঁজ নেই। ইডির সূত্রে খবর, হেফাজতে নিয়ে গোপাল দলপতিকে জেরা করতে তারা দিল্লির ইকনোমিক অফেন্স উইংয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা। সেখানে থেকে তিহার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর জানা যায় গোপাল দলপতি তিহার জেলে বন্দি হয়ে এসেছিলেন ২০২০-এ। তবে ২০২২-এর জামিন পেয়ে যান। তারপর থেকে এই ব্যক্তির অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই।

চিটফান্ড কাণ্ডে গ্রেফতার
নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্যের ঘনিষ্ট তাপস মণ্ডল যেমন একটা সময়ে চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তেমনই গোপাল দলপতিও চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে ২০২০-র ১১ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। গুয়াহাটি পালানোর সময় সস্ত্রীক তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এর পরেই দিল্লি নিয়ে গিয়ে তিহারে রাখা হয়েছিল তাকে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির বাড়িতে গেলে পরিবারের সদস্যরা দাবি করেন, দীর্ঘদিন বাড়ির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

ইডিকে বিভ্রান্ত করার চেষ্টা
দেওয়া হচ্ছে কিনা সে-প্রশ্ন উঠতে শুরু করেছে। এক্ষেত্রে কি কারও নাম আড়াল করতে গোপাল দলপতির নাম নিয়ে সময় কেনা হচ্ছে, সেই প্রশ্ন করেছেন অনেকে। নিয়োগ দুর্নীতিতে তাপস মণ্ডলের ১৯ কোটি টাকা নিয়ে অভিযোগের পরে গ্রেফতার হন কুন্তল ঘোষ আর কুন্তল ঘোষ গ্রেফতারের পরে অভিযোগ করেন তাপস মণ্ডল তাঁর কাছে টাকার দাবি করতেন। এই তাপস মণ্ডলের লোক ছিলেন গোপাল দলপতি।












Click it and Unblock the Notifications