কবে রাজ্যে ঢুকছে শীত? নিশ্চিত করল হাওয়া অফিস
আর বেশিদিন অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। নির্ধারিত সময়েই রাজ্যে ঢুকবে শীত। এমনই ইঙ্গিত দিেয়ছে হাওয়া অফিস।
আর বেশিদিন অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। নির্ধারিত সময়েই রাজ্যে ঢুকবে শীত। এমনই ইঙ্গিত দিেয়ছে হাওয়া অফিস। খুব একটা হেরফের না হলে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই নভেম্বরের ১৫ তারিখ পেরিয়ে গিয়েছে। কলকাতা সহ গোটা রাজ্যেই শীতের আমেজ এসে গিয়েছে। প্রতিদিনই একটু একটু করে নামছে তাপমাত্রার পারদ। বাতাসে আর্দ্রতার পরিমানও কমছে। এখন আকাশ পরিষ্কারই থাকবে। এক মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা এসে গেলে নির্ধারিত সময়ের আগেই শীত ঢুকে পড়বে রাজ্যে।
ইতিমধ্যেই কাশ্মীরে তুষারপাত শুরু হয়ে গিয়েছে। হিমেল হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। তার জেরে তাপ মাত্রার পারদ আরও কমবে রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই তবে দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications